AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sheikh Hasina: ‘হাসিনার বক্তব্য প্রচার করবেন না’,ভাষণের আগের রাতেই গণমাধ্যমকে বলে দিল বাংলাদেশের সরকার

Sheikh Hasina Bangladesh Return: ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই বলেও কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? এমন ব্যাখ্যাও চেয়েছে বাংলাদেশ। এই আবহের মধ্যেই কোনও ভাবেই যাতে দেশের জনগণের কাছে হাসিনার গলার আওয়াজ না পৌঁছয় তার যথাযথ ব্যবস্থা করতে চেয়ে তৎপর বাংলাদেশের সরকার। 

Sheikh Hasina: 'হাসিনার বক্তব্য প্রচার করবেন না',ভাষণের আগের রাতেই গণমাধ্যমকে বলে দিল বাংলাদেশের সরকার
শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 10:54 PM
Share

নয়া দিল্লি: রাত পোহালেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা। ওই দিন দিল্লিতে আওয়ামি লিগের সাংবাদিক বৈঠক। আর সেই বৈঠক থেকেই দেশ ছাড়ার পর প্রথমবার প্রকাশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, রাতেই সে দেশের সরকার গণমাধ্যমগুলির কাছে আবেদন জানিয়েছে, যাতে হাসিনার বক্তব্য দেখানো না হয়।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকা সে দেশের গণমাধ্যমগুলির কাছে আবেদন করে লেখা হয়েছে,’দণ্ডিত আসামির বক্তব্য যেন গণমাধ্যমে প্রচার না করা হয়।’ এও বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে সেখানকার সাইবার সুরক্ষা এজেন্সিও বিষয়টি খতিয়ে দেখেছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য যেন মিডিয়ায় তুলে না ধরা হয়। এখানেই শেষ নয়, সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক এও বলেছে, দেশের একাংশ গণমাধ্যম এখনও হাসিনার বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের কাছেই হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ করেছে বাংলাদেশের সরকার।

হাসিনার এই ভাষণ নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার ঢাকায় এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,”ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা বা অন্য কোনও পলাতক ব্যক্তি রাজনৈতিক কর্মকাণ্ড করলে তা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।” ভারতের মাটিতে বিদেশিদের রাজনৈতিক কার্যকলাপের অনুমতি নেই বলেও কীভাবে হচ্ছে হাসিনার সাংবাদিক বৈঠক? এমন ব্যাখ্যাও চেয়েছে বাংলাদেশ। এই আবহের মধ্যেই কোনও ভাবেই যাতে দেশের জনগণের কাছে হাসিনার গলার আওয়াজ না পৌঁছয় তার যথাযথ ব্যবস্থা করতে চেয়ে তৎপর বাংলাদেশের সরকার।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?