AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2026: লাল হলুদের পর এবার সবুজ মেরুন, ৮ গোলের মালায় বিধ্বস্ত সাউথ ইউনাইটেড!

Mohun Bagan Super Giant: আগের দিন লাল-হলুদ জিতল, আজ সবুজ-মেরুন একই ফলে জেতায় অনেক প্রশ্ন উঠে গেল ডুরান্ড কাপের মান নিয়ে। যদিও এই বড় ব্যবধানে জয়ের ফলে বাগানের নক আউট পর্যায় যাওয়া আটকাল না। দর্শকদের মত, যেভাবে এত বড় টুর্নামেন্টে কোনও লড়াই দেখা যাচ্ছে না, সেখানে কি ডার্বি খেলানোই একমাত্র উদ্দেশ্য?

Durand Cup 2026: লাল হলুদের পর এবার সবুজ মেরুন, ৮ গোলের মালায় বিধ্বস্ত সাউথ ইউনাইটেড!
মোহনবাগানImage Credit: Facebook/Mohun Bagan Super Giant
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 11:54 PM
Share

কলকাতা : আগের ম্যাচে ইস্টবেঙ্গল ৮-০ গোলে জিতেছিল ডুরান্ড কাপে। আজ মোহনবাগানও সমব্যবধানে জিতল। সাউথ ইউনাইটেডকে ৮-০ হারাল সবুজ-মেরুন ব্রিগেড। দুরন্ত হ্যাটট্রিক করলেন মণবীর সিং। এর ফলে নকআউট পর্যায়ে চলে গেল মোহনবাগান। শুরু থেকেই মোহনবাগান ব্রিগেডের সামনে একপ্রকার আত্মসমর্পন করে ফেলে সাউথ ইউনাইটেড। যদিও এই সাউথ ইউনাইটেডই সিআইএসএফকে ২-০ হারিয়ে দিয়েছিল। আজ তারাই হেরে গেল ৮-০ ফলে।

প্রথমার্ধেই ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। ৪ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মণবীর। ১০ মিনিটের মাথায় ২-০ করে দেন আলবার্তো রদ্রিগেজ। এর মিনিট চারেকের মাথায় আবার গোল পায় সবুজ-মেরুন। এবার স্কোরবোর্ডে নাম তোলেন রাহুল ভেকে। এর ঠিক ৩ মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান মণবীর। প্রথম থেকেই সাউথ ইউনাইটেড খুব একটা চেষ্টা করেনি। ৬০ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক করেন মণবীর। ম্যাচের শেষ মুহূর্তে সুহেল ভাট। এক্সট্রা টাইমে নিজের দ্বিতীয় গোল পান সুহেল।

আগের দিন লাল-হলুদ জিতল, আজ সবুজ-মেরুন একই ফলে জেতায় অনেক প্রশ্ন উঠে গেল ডুরান্ড কাপ নিয়ে। যদিও এই বড় ব্যবধানে জয়ের ফলে বাগানের নক আউট পর্যায় যাওয়া আটকাল না। অনেকেই প্রশ্ন করছেন, কেন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে না ডুরান্ড কাপ? দর্শকদের মত, যেভাবে এত বড় টুর্নামেন্টে কোনও লড়াই দেখা যাচ্ছে না, সেখানে কি ডার্বি খেলানোই একমাত্র উদ্দেশ্য? আজ বাগানের বিপক্ষ দলকে দেখে বারবার মনে হয়েছে, এত উদ্দেশ্যহীন ফুটবল খেলার অর্থ কী? কিন্তু আজ এই ম্যাচ দেখার পর একটা সন্দেহ জাগছে অনেকের মনে। তাহলে কী ফাইনালে ডার্বি হবে? নাকি কোনও দল এই চিরাচরিত প্রথা ভাঙবে? সেই দিকেই আপাতত চোখ সবার।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?