Mercury Transit 2024: রাশি বদলানোর সময় জীবন ছাড়খার করবে গ্রহদের রাজকুমার! আগামী ১০দিনে বড় ক্ষতির মুখে ৪ রাশি
Zodiac Signs: মিথুন রাশিতে থাকাকালীন বুধের গমনে বেশ কিছু রাশির উপর দারুণ প্রভাব পড়তে চলেছে। এমনকি ৪ রাশির জন্য অত্যন্ত অশুভ ফল ফলতে পারে। তাই ২৯ জুন পর্যন্ত সময়টা বেশ কঠিন হতে পারে। আর্থিক ক্ষতি, শত্রুদের ষড়যন্ত্রে জীবন ছাড়খার, এমনকি অসুস্থ হয়ে বা দুর্ঘটনায় শারীরিক সমস্যা তৈরি হতে পারে।

জীবনে চলার পথে বাধা আসে প্রচুর। সব সঙ্কট থেকে বাঁচতে গ্রহদের অবস্থান জানা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ২৯ জুন পর্যন্ত মিথুন রাশিতে থাকছে গ্রহদের রাজকুমার বুধগ্রহ। এরপর থেকে বুধ গমন করবে কর্কট রাশিতে। মিথুন রাশিতে থাকাকালীন বুধের গমনে বেশ কিছু রাশির উপর দারুণ প্রভাব পড়তে চলেছে। এমনকি ৪ রাশির জন্য অত্যন্ত অশুভ ফল ফলতে পারে। তাই ২৯ জুন পর্যন্ত সময়টা বেশ কঠিন হতে পারে। আর্থিক ক্ষতি, শত্রুদের ষড়যন্ত্রে জীবন ছাড়খার, এমনকি অসুস্থ হয়ে বা দুর্ঘটনায় শারীরিক সমস্যা তৈরি হতে পারে। কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর বুধের গমনের অশুভ প্রভাব পড়তে চলেছে, তা জেনে নিন এখানে…
কর্কট রাশি: আগামী ২৯ জুন অর্থাত্ দশদিন পর্যন্ত সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা আরও কঠিন হতে পারে। আর্থিক ক্ষতি তো হবেই, অনেক অর্থের অভাববোধ করবেন পদে পদে। খরচও বেশি হবে। ঋণের বোঝা দিন দিন বেড়েই যাবে। এই পরিস্থিতিতে যত্ন সহকারে ব্যয় করা ভাল। বিতর্ক এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি: অর্থ আসবে কিন্তু সন্তুষ্টি মিলবে না।এই পরিস্থিতিতে ভুল করেও অনৈতিক কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে যাবেন না। ভুলভাবে অর্জিত অর্থ বিপুল ক্ষতির কারণ হতে পারে। কোনও নিয়ম ভাঙতে যাবেন না, অন্যায় কাজ কখনও করবেন না। কোনও সহকর্মীর হিংসার জেরে ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে উত্থান-পতন থাকবেই।
মকর রাশি: বুধের রাশি পরিবর্তনে মকর রাশির জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সবচেয়ে বড় সমস্যা, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অপ্রয়োজনীয় রাগ ও আগ্রাসনে সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মজীবনেও সমস্যা সৃষ্টি করতে পারে। কথাবার্তা নিয়ন্ত্রণ করুন আর ধৈর্য ধরতে শিখুন। বিবাদ থেকে যতটা সম্ভব, দূরে থাকুন।
মীন রাশি: এই সময় ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই কোনও কাজ করার আগে সিদ্ধান্ত নিলে ভুগতে হতে পারে আপনাকে। চাকরি বা ব্যবসা বদল করার জন্য এটি উপযুক্ত সময় নয়। সময় দিন নিজেকে। প্রেমজীবনেও নিজেকে শান্ত রাখুন। সঙ্গীকে সন্দেহ করুন। সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন। নিজের ইমেজ বজায় রাখার জন্য কখনও অন্যেকে বেশি ক্রেডিট দেবেন না।
