
পুণে: কবাডি খেলে বাড়ি ফেরার পথেই বন্ধুদের সঙ্গে গল্প করছিল ১৪ বছরের কিশোরী। আচমকাই সামনে এসে দাঁড়াল একটি বাইক। কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে দুইজন নেমে লাগাতার ছুরির কোপ (Stabbing) বসাতে শুরু করল কিশোরীর গলায় ও শরীরের অন্যান্য অংশে। আঘাত এতটাই গভীর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর (Murder)। মঙ্গলবারের এই ঘটনায় দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।
ঘটনাটি ঘটেছে পুণে(Pune)-র বিবেওয়াড়ি এলাকায়। বন্ধুদের সঙ্গে কবাডি প্রশিক্ষণ থেকে ফেরার সময়, বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ যশ লনের কাছে দাঁড়িয়ে ওই কিশোরী গল্প করছিল। সেইসময়ই তিনজন তাঁর উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত দুই নাবালককে গ্রেফতার করা হলেও প্রধান অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
জানা গিয়েছে, একতরফা প্রেমের কারণেই খুন করা হয়েছে ওই কিশোরীকে। অষ্টম শ্রেণির পড়ুয়া ওই কিশোরীর বাড়িতে তাদের এক দূর সম্পর্কের আত্মীয় থাকছিলেন। প্রধান অভিযুক্ত, ২২ বছরের ওই যুবক কিশেরীর প্রেমে পড়ে। এদিকে, কিশোরীর পরিবার গোটা ঘটনাটি জানতে পেরেই ওই যুবককে বের করে দেয়।