AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের এনকাউন্টার সোপিয়ানে, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি, আত্মসমর্পণ ১ জঙ্গির

সোপিয়ান: জঙ্গি দমনে নিত্যদিন এনকাউন্টার লেগেই রয়েছে উপত্যকায়। বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়। আত্মসমর্পণ করে এক জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান,গোপন সূত্রে খবর পেয়েই দক্ষিণ কাশ্মীরের কানিগাম এলাকায় বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল,  আল-বাদর জঙ্গি গোষ্ঠীর সদ্য নিয়োগ করা জঙ্গিরা লুকিয়ে ছিল ওই জায়গাতেই। […]

ফের এনকাউন্টার সোপিয়ানে, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম ৩ জঙ্গি, আত্মসমর্পণ ১ জঙ্গির
প্রতীকী চিত্র।
| Updated on: May 06, 2021 | 8:33 AM
Share

সোপিয়ান: জঙ্গি দমনে নিত্যদিন এনকাউন্টার লেগেই রয়েছে উপত্যকায়। বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হয়। আত্মসমর্পণ করে এক জঙ্গি।

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানান,গোপন সূত্রে খবর পেয়েই দক্ষিণ কাশ্মীরের কানিগাম এলাকায় বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের কাছে খবর ছিল,  আল-বাদর জঙ্গি গোষ্ঠীর সদ্য নিয়োগ করা জঙ্গিরা লুকিয়ে ছিল ওই জায়গাতেই।

রাতেই পুলিশ গোটা এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে এবং জঙ্গিদের বারংবার আত্মসমর্পণের প্রস্তাব দেয়। কিন্তু তাঁরা রাজি হয় না, বরং গুলি চালাতে শুরু করে। এরপরই শুরু হয় গুলির লড়াই।

দীর্ঘক্ষণ ধরে চলা এনকাউন্টারে তিন জঙ্গির মৃত্যু হলে তারপরই আত্মসমর্পণ করে আরেক জঙ্গি। আত্মসমর্পণকারী ওই জঙ্গির নাম তৌসিফ আহমেদ। বাকি মৃতদের নাম ও তাদের পরিকল্পনা জানার চেষ্টা করছে পুলিশ।

এর আগে মঙ্গলবারও উত্তর কাশ্মীরের সোপের এলাকার বারামুল্লা জেলায় জঙ্গিবাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করা হয়।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!