Narendra Modi Longest Serving PM: একটানা ৪৩৯৯ দিন! ইতিহাসের দোরগোড়ায় মোদী, প্রধানমন্ত্রী হিসেবে নেহরুকেও ছাপিয়ে যাবেন তিনি
Longest Serving Prime Minister: স্বাধীনতার পর ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মোট ৪৩৯৮ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এবার ৬২ বছরের সেই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। ১০ জুন তাঁর প্রধানমন্ত্রী হিসাবে ৪৩৯৯ দিন পূরণ হবে।

নয়া দিল্লি: আরও একটি সাফল্যের পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-র মুকুটে। ১০ জুন ঐতিহাসিক মাইলফলক গড়বেন প্রধানমন্ত্রী মোদী। একটানা ৪৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এর সঙ্গেই তিনি টপকে যাবেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru)-র রেকর্ডকে।
স্বাধীনতার পর ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মোট ৪৩৯৮ দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এবার ৬২ বছরের সেই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। ১০ জুন তাঁর প্রধানমন্ত্রী হিসাবে ৪৩৯৯ দিন পূরণ হবে।
এর আগে ২০২৫ সালে ইন্দিরা গান্ধীর একটানা সবথেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ডও ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিই প্রথম অ-কংগ্রেসী নেতা, যিনি কেন্দ্রে একটানা দুইবার সরকারের পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য আরও তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৫০-র দশকে যখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশের জনসংখ্যা ৩৪ কোটি ছিল। আর এখন দেশের জনসংখ্যা ১৪৬ কোটি। নেহেরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন কংগ্রেস জমানা ছিল। প্রধানমন্ত্রী মোদীর আমলে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। সর্বক্ষণ মিডিয়ার নজরদারির অধীনে থাকতে হয় এখন। শিক্ষা থেকে স্বাস্থ্য-সমস্ত ক্ষেত্রেই বদল এসেছে।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের মানুষদের উন্নয়ন থেকে শুরু করে পরিকাঠামোর উন্নয়ন, জাতীয় নিরাপত্তা মজবুত করার মতো গুরুদায়িত্ব পালন করেছেন। আইআইটি, আইআইএম, এইমসের ব্য়াপক উন্নতি হয়েছে মোদীর আমলে।
