AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের জোড়া এনকাউন্টার উপত্যকায়, আত্মসমপর্ণে বাধা দেওয়ায় মৃত কিশোর সহ ৫ জঙ্গি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাদিপোরায় লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে এক কিশোরও ছিল। সে আত্মসমর্পণ করতে চাইলেও বাকি সঙ্গীরা বাধা দেয়। এরপরই গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়।

ফের জোড়া এনকাউন্টার উপত্যকায়, আত্মসমপর্ণে বাধা দেওয়ায় মৃত কিশোর সহ ৫ জঙ্গি
প্রতীকী চিত্র।
| Updated on: Apr 11, 2021 | 2:57 PM
Share

শ্রীনগর: একের পর এক এনকাউন্টার চলছে উপত্যকায়। রবিবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, উপত্যকার দুটি ভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। তাতে এখনও পর্যন্ত মোট পাঁচজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই কর্মীও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগ (Anantnag) ও সোপিয়ান(Shopian)-র হাদিপোরায় এনকাউন্টার (Encounter) অভিযান শুরু হয়। এরমধ্যে হাদিপোরায় তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নাবালকও ছিল। অন্যদিকে শুক্রবার অনন্তনাগে মৃত জওয়ান মহম্মদ সালেমের উপর হামলাকারীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। সেখানেই দুই জঙ্গিকে নিকেশ করা হয়।

এ দিকে, হাদিপোরার ওই ১৪ বছরের কিশোর শুক্রবার থেকেই নিখোঁজ ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। আশেপাশের লোকজনদেরও তাঁরা খবর দিয়েছিলেন। পুলিশের দাবি, বাড়ি থেকে পালিয়ে ওই কিশোর জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। শনিবার বিকেলে হাদিপোরা গ্রামে জঙ্গি উপস্থিতির খবর পেতেই তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ।

ওই কিশোরের উপস্থিতির খবর মিলতেই ঘটনাস্থানে তাঁর মা-বাবাকে নিয়ে আসা হয় এবং আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। ওই কিশোর আত্মসমর্পণে রাজি হলেও লুকিয়ে থাকা বাকি জঙ্গিরা তাকে বাধা দেয়। এরপরই শুরু হয় গুলির লড়াই। তাতেই দুই জঙ্গি সহ ওই কিশোরও মারা যায়। ঘটনাস্থান থেকে একটি পিস্তল ও রাইফেল উদ্ধার হওয়ায় ওই কিশোরের কাছে কোনও অস্ত্র ছিল না বলেই মনে করা হচ্ছে।

এই বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলেন, “গতকাল বিকেলেই ওই কিশোর তাঁর মা-বাবাকে ফোন করেছিল। এক জঙ্গির মৃত্যুর খবর দিয়ে তাঁকে উদ্ধারের অনুরোধও জানিয়েছিল। আমরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও আসিফ নামক আর এক জঙ্গি তাঁকে আত্মসমর্পণে বাধা দেয় এবং গুলির আঘাতে তাঁর মৃত্যু হয়।”

এই নিয়ে গত তিনদিনে মোট চারটি এনকাউন্টার অভিযান হল কাশ্মীরে। এতে মোট ১২ জন জঙ্গিকে খতম করা হয়েছে। তবে তাঁরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তা জানা যায়নি।

আরও পড়ুন: করোনা রোগীর মৃত্যুতে শাসানি কংগ্রেস নেতার, ‘অপমানে’ ইস্তফা চিকিৎসকের

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা