AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral video: অসুস্থ মালিককে নিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স, পিছনে দৌড় কুকুরের, মন ছুঁয়ে যাবে পরের ঘটনা

Viral video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিয়ায় দেখা যাচ্ছে, দ্রুতগতিতে হাসপাতালের দিকে যাচ্ছে অ্যাম্বুল্যান্স। তার পিছনে ছুটে চলেছে একটি কুকুর। কুকুরটি যে অ্যাম্বুল্যান্সের পিছনে দৌড়ে আসছে, তা বুঝতে পারেন মেডিক্যাল অফিসার।

Viral video: অসুস্থ মালিককে নিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স, পিছনে দৌড় কুকুরের, মন ছুঁয়ে যাবে পরের ঘটনা
অ্যাম্বুল্যান্সের পিছনে দৌড় কুকুরের
| Updated on: Sep 13, 2024 | 5:05 PM
Share

নয়াদিল্লি: প্রভুভক্ত কুকুর। কথাটা প্রায়ই বলা হয়। মালিকের কিছু হলে কুকুরের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়। সেই অস্থিরতার ছবিই ধরা পড়েছে একটি ভাইরাল ভিডিয়োয়। অ্যাম্বুল্যান্সে অসুস্থ মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার পিছনে ছুটে চলেছে প্রভুভক্ত কুকুর। তারপর যা হল, তা সবার হৃদয় ছুঁয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২৭ সেকেন্ডের ওই ভিডিয়ায় দেখা যাচ্ছে, দ্রুতগতিতে হাসপাতালের দিকে যাচ্ছে অ্যাম্বুল্যান্স। তার পিছনে ছুটে চলেছে একটি কুকুর। কুকুরটি যে অ্যাম্বুল্যান্সের পিছনে দৌড়ে আসছে, তা বুঝতে পারেন মেডিক্যাল অফিসার। আচমকা অ্যাম্বুল্যান্সটি থেমে যায়। নেমে আসেন চালক। তারপর অ্যাম্বুল্যান্সের পিছনের দরজাটি খুলে দেন।

দরজা খোলার সঙ্গে সঙ্গে কুকুরটি অ্যাম্বুল্যান্সের ভিতর প্রবেশ করে। তার জন্যই যে দরজা খোলা হয়েছে, বুঝে নেয় প্রভুভক্ত কুকুরটি। ২৭ সেকেন্ডের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি মানুষ দেখেছেন।

ভিডিয়োটিতে অনেকে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আমার বোন বাড়িতে মারা যান। যখন তাঁর দেহ অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছিল, তাঁর প্রিয় কুকুরটি গাড়ির পিছনে দৌড়াচ্ছিল। খুবই হৃদয়বিদারক দৃশ্য।” আর একজন লিখেছেন, “নিশ্চিতভাবে কুকুররা ঈশ্বরের উপহার।” কেউ লিখেছেন, “এই পৃথিবীর একমাত্র সৃষ্টি, যারা নিঃশর্তে নিজের থেকেও মানুষকে ভালবাসে।” আবার অ্যাম্বুল্যান্স চালকেরও প্রশংসা করেন অনেকে।

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক