AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কৃষক আন্দোলনে সমর্থন করায় গৃহবন্দি কেজরীবাল! আম আদমি পার্টির অভিযোগ ওড়াল দিল্লি পুলিস

আম আদমি পার্টির এই দাবি ধোপে টিকতে দেননি দিল্লি পুলিসের (Delhi police) ডেপুটি কমিশনার। তিনি জানিয়েছেন, আম আদমি পার্টির এই বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন।

কৃষক আন্দোলনে সমর্থন করায় গৃহবন্দি কেজরীবাল! আম আদমি পার্টির অভিযোগ ওড়াল দিল্লি পুলিস
অরবিন্দ কেজরীবাল
| Updated on: Dec 08, 2020 | 2:02 PM
Share

নয়া দিল্লি: গতকাল আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকেই নাকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কোনও মিটিংয়ে তাঁকে যেতে দেওয়া হচ্ছে না। ভারত বনধের সকাল বেলা টুইট করে এই অভিযোগ করেছে আম আদমি পার্টি। কিন্তু এই অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি পুলিস (Delhi police)।

আম আদমি পার্টির পক্ষ থেকে টুইট করে লেখা হয়েছে, “গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গৃহবন্দি করে রেখেছে বিজেপির দিল্লি পুলিস। কাউকেই তাঁর বাড়িতে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।” আম আদমি পার্টির এ-ও দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবন নাকি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কৃষক আন্দোলনের সমর্থনে ফের অনশন অশীতিপর অন্নার

কিন্তু আম আদমি পার্টির এই দাবি ধোপে টিকতে দেননি দিল্লি পুলিসের (Delhi police) ডেপুটি কমিশনার। তিনি জানিয়েছেন, আম আদমি পার্টির এই বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরীবাল গতকাল সন্ধেয় ৮ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। ১০ টা নাগাদ ফিরে এসেছিলেন। কোনও সমস্যাই হয়নি।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা