AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctor’s Harassment: হাত চেপে ধরে, অ্যাপ্রন ধরে টান! মদ্যপ রোগীর হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার

Assault: জানা গিয়েছে, ওই মদ্যপ রোগীর খিঁচুনি হচ্ছিল। জুনিয়র চিকিৎসক পরীক্ষা করতে গেলে হঠাৎ হিংস্র হয়ে ওঠে ওই রোগী। চিকিৎসকের হাত চেপে ধরে, তাঁকে হেনস্থা করার চেষ্টা করে।

Doctor's Harassment: হাত চেপে ধরে, অ্যাপ্রন ধরে টান! মদ্যপ রোগীর হাতে হেনস্থার শিকার জুনিয়র ডাক্তার
মহিলা চিকিৎসককে হেনস্থা।Image Credit: X
| Updated on: Sep 14, 2024 | 12:45 PM
Share

হায়দরাবাদ: আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ঘটনার এক মাস পরও জারি রয়েছে আন্দোলন। হাসপাতালে চিকিৎসকদের  সুরক্ষা নিশ্চিত করার দাবি উঠেছে। কিন্তু বাস্তবে কি চিত্রটা বদলেছে? ফের এক সরকারি হাসপাতালে হেনস্থার শিকার কর্তব্য়রত চিকিৎসক। মদ্যপ রোগী হাত ধরে টান দিল চিকিৎসকের। অ্যাপ্রন ধরেও টানাটানি করে।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে। একটি সরকারি হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থা করে রোগী।  জানা গিয়েছে, ওই মদ্যপ রোগীর খিঁচুনি হচ্ছিল। জুনিয়র চিকিৎসক পরীক্ষা করতে গেলে হঠাৎ হিংস্র হয়ে ওঠে ওই রোগী। চিকিৎসকের হাত চেপে ধরে, তাঁকে হেনস্থা করার চেষ্টা করে।

ওই মহিলা চিকিৎসক চিৎকার করায় ছুটে আসে মেডিক্যাল স্টাফরা। কোনওমতে রক্ষা পান ওই চিকিৎসক। মনে করা হচ্ছে, ক্রনিক অ্যালকোহলিজম অর্থাৎ অতিরিক্ত মদ্যপানের কারণেই হঠাৎ হিংস্র আচরণ করে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আটকও করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পর নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতালে অতিরিক্ত সিসিটিভি বসানো হয়েছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?