AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Express: ৩৬০০০ ফুট উচ্চতায় লিক করতে শুরু করল বিমানের তেল, তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট, তারপর…

Flight Problem: কোচি থেকে আবু ধাবিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX 415 বিমানে বিপত্তি।একটি বোয়িং ৭৩৭ বিমানটি মাঝ আকাশে ফিরে আসতে বাধ্য হয়। বিমানের ক্রু মেম্বাররা দেখতে পান যে ইঞ্জিন ১-এর তেল লিক করছে। তেলের স্তর দ্রুত কমে যাচ্ছে।

Air India Express: ৩৬০০০ ফুট উচ্চতায় লিক করতে শুরু করল বিমানের তেল, তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দিলেন পাইলট, তারপর...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 07, 2026 | 1:26 PM
Share

কোচি: মাঝ আকাশে ভয়ঙ্কর বিপদ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে। ৫০ মিনিট সফর করার পরও, আবার ফিরে এল বিমান। কারণ মাঝ আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দিতে হয়েছিল। কেন এমন হল?

কোচি থেকে আবু ধাবিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট IX 415 বিমানে বিপত্তি।একটি বোয়িং ৭৩৭ বিমানটি মাঝ আকাশে ফিরে আসতে বাধ্য হয়। বিমানের ক্রু মেম্বাররা দেখতে পান যে ইঞ্জিন ১-এর তেল লিক করছে। তেলের স্তর দ্রুত কমে যাচ্ছে। চাপ বা প্রেসার বিপদসীমায় পৌঁছালে তাঁরা বাধ্য হয়ে ইঞ্জিনটি বন্ধ করে দেন। সেই সময় বিমান ৩৬ হাজার ফুট উচ্চতায় ছিল। বিপদ বুঝে পাইলট আবু ধাবিগামী বিমানটিকে কোচিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

এরপর কমান্ডার হাই ফ্রিকোয়েন্সিতে মুম্বাই রেডিয়োতে যোগাযোগ করেন এবং এটিসি-কে জানান যে ফ্লাইটটি কোচি ফিরিয়ে আনছেন। বিমানটি যখন গতিপথ পরিবর্তন করে, তখন সমস্ত নিরাপত্তাবিধি অনুসরণ করেই ফিরে আসে। পাইলট জানিয়েছেন, গতিপথ পরিবর্তনের সময় তারা দুইজনই ইঞ্জিনের প্যারামিটার পর্যবেক্ষণ করছিলেন এবং যেকোনও জরুরি অবস্থার জন্য প্রস্তুত ছিলেন।

বর্তমানে বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফিরে আসার প্রায় ৪৫ মিনিট পর, ইঞ্জিন ১-এর তেলের চাপ ওঠানামা করতে শুরু করে এবং ককপিট গেজে তা লাল সীমায় চলে যায়, যা বিপদসীমায় প্রবেশের ইঙ্গিত দিচ্ছিল।

একটি ভারী বোয়িং ৭৩৭ বিমানকে একটি ইঞ্জিনের সাহায্যে অবতরণ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ।  বিমানে থাকা যাত্রীরা ঘটনাটির ভয়াবহতা সম্পর্কে অবগত ছিলেন না।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ