AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage Dowry Case: বিয়ের সময় পাওয়া উপহারের হিসেব রাখতে হবে বর-কনেকে, কেন এমন বলল হাইকোর্ট

Marriage Dowry Case: উত্তর প্রদেশ সরকারকে এই মামলায় আদালতের প্রশ্ন, ডাউরি প্রহিবিশন অফিসার নিয়োগ করা হচ্ছে না কেন? সঠিক আইন মানা হচ্ছে কি না, সেটা দেখাই ওই অফিসারের দায়িত্ব। এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে।

Marriage Dowry Case: বিয়ের সময় পাওয়া উপহারের হিসেব রাখতে হবে বর-কনেকে, কেন এমন বলল হাইকোর্ট
প্রতীকী ছবি
| Updated on: May 16, 2024 | 12:22 AM
Share

এলাহবাদ: বর হোক বা কনে, বিয়েতে উপহার বা যৌতুক হিসেবে তাঁরা কী পাচ্ছেন, তার একটা তালিকা তৈরি করা উচিত। পণের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় এমনই নির্দেশ দিল এলাহবাদ হাইকোর্ট। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের সময় পরিবারের তরফে যৌতুক দেওয়ার রীতি আছে। মেয়েকে গয়না, আসবাব ইত্যাদি দিয়ে থাকে। সেগুলোরই তালিকা তৈরি করার কথা বলেছে আদালত। বর-কণে উভয়পক্ষকেই এই হিসেব রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

কেন এমন পর্যবেক্ষণ আদালতের? হাইকোর্ট উল্লেখ করেছে, পণ বিরোধী আইন অনুযায়ী, উপহার বা যৌতুক হিসেবে পাওয়া জিনিস পণ বলে ধার্য করা যাবে না। অর্থাৎ সেগুলি পণ বলে গণ্য করা বেআইনি। বিচারপতি বিক্রম ডি চৌহানের বেঞ্চ বলেছে, বিয়ের সময় উপহার হিসেবে যা গৃহীত হবে, তার একটি তালিকা তৈরি করে উভয়পক্ষকেই সই করতে হবে। তাতে বর-কণে দু পক্ষেরই সই থাকবে। পণ নেওয়ার ভুয়ো অভিযোগ আটকাতেই এই ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আদালত।

উত্তর প্রদেশ সরকারকে এই মামলায় আদালতের প্রশ্ন, ডাউরি প্রহিবিশন অফিসার নিয়োগ করা হচ্ছে না কেন? সঠিক আইন মানা হচ্ছে কি না, সেটা দেখাই ওই অফিসারের দায়িত্ব। এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। হলফনামায় জানাতে হবে, বিয়ের সময়ে উপহার জিনিসপত্রের হিসেব রাখছেন কি না ওই ডাউরি প্রহিবিশন অফিসার। আদালত উল্লেখ করেছে, ভবিষ্যতে কোনও সমস্যা হলে, পণ নেওয়ার অভিযোগ উঠলে যাতে প্রমাণ পাওয়া যায়, তার জন্য এই তালিকা তৈরির কথা বলা হচ্ছে।

Follow Us
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!
এ কী অবস্থা! মেঝে থেকে ছাদ অবধি শুধুই ত্রিপল আর ত্রিপল!