AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই মেলা, বন্ধ করতে বলে বেধড়ক ‘মার’ খেল পুলিশ

দেশজুড়ে করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউ চলছে। একেবারে পর্যুদস্ত ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ।

করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই মেলা, বন্ধ করতে বলে বেধড়ক 'মার' খেল পুলিশ
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 24, 2021 | 7:57 AM
Share

ঝাড়খন্ড: কোভিডের (COVID-19) মধ্যে মেলার আয়োজন। তা বন্ধ করতে গিয়ে গ্রামবাসীর হাতে বেধড়ক মার খেতে হল পুলিশকে। প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডের কলহানের সরাইকেলা খরসাওয়ান জেলার ঘটনা।

স্থানীয় নিমডি থানা এলাকার বামনি গাঁও। সেখানেই আয়োজন করা হয়েছিল গ্রামীণ ওই মেলার। এদিকে বেলাগাম কোভিড পরিস্থিতির কারণে পুলিশ এই ধরনের মেলায় সাফ না করে দিয়েছে। তবু সে সব অগ্রাহ্য করেই মেলার আয়োজন করা হয় বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। সঙ্গে যান বিডিও।

তাঁরা গ্রামবাসীকে মেলা বন্ধের জন্য আবেদন জানান। কিন্তু গ্রামবাসী তা মানতে নারাজ। এক দু কথায় শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, এরইমধ্যে হঠাৎ স্থানীয় কয়েকজন পুলিশ ও বিডিও-এর উপর হাত তোলেন। মুহূর্তে খণ্ডযুদ্ধ লেগে যায়।

আরও পড়ুন: রাতভর বাইক বাহিনীর তাণ্ডব, মুড়িমুড়কির মত বোমা-গুলি, ভোট মিটটেই অগ্নিগর্ভ নৈহাটি

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। একেবারে পর্যুদস্ত ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। বেশ কয়েকটি জায়গায় আংশিক লকডাউন, নাইট কার্ফুও চলছে। এই অবস্থায় যে কোনও রকম জমায়েতই প্রাণঘাতী। অভিযোগ, বামনি গাঁওয়ের এই মেলায় অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক ছিল না। মানছিলেন না সামাজিক দূরত্বও। এরপরই বিডিও মুকেশ কুমার ও নিমডি থানার পুলিশ সেখানে যান। মেলা বন্ধের কথা বলেন। তা শুনেই খেপে যান এলাকার লোকজন। এরপরই শুরু হয় মারধর।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?