AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrababu Naidu: ভোটে জিতলেই পাবেন সস্তায় ভাল মদ, বড় প্রতিশ্রুতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Lok Sabha Election 2024: অন্ধ্র প্রদেশের কুপ্পাম, যেখান থেকে লড়ছেন চন্দ্রবাবু, সেখানেই নির্বাচনী প্রচারে গিয়ে বলেন, "৪০ দিন পর আমরা (টিডিপি-বিজেপি-জনসেনা দল) সরকার গড়ব। তখন শুধুমাত্র মদের ভাল মানই নিশ্চিত করা হবে না, একইসঙ্গে আমরা মদের দাম কমানোরও দায়িত্ব নেব।"

Chandrababu Naidu: ভোটে জিতলেই পাবেন সস্তায় ভাল মদ, বড় প্রতিশ্রুতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর
কম দামে ভাল মানের মদ দেওয়ার প্রতিশ্রুতি চন্দ্রবাবু নাইডুর।Image Credit: TV9 বাংলা
| Updated on: Apr 10, 2024 | 6:29 AM
Share

অমরাবতী: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লোকসভা নির্বাচন। পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা-প্রতিটি নির্বাচনেই রাজনৈতিক দলগুলি নানা প্রতিশ্রুতি দেয় ভোটারদের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) বলে কথা, প্রতিশ্রুতিও তেমনই জোরদার হওয়া উচিত। ভোটারদের মন জিততে তাই তাদের পছন্দের জিনিসের প্রতিশ্রুতিই দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। বললেন, লোকসভা নির্বাচনে জিতলে ভাল মানের মদ (Liquor) পাওয়া যাবে সস্তায়।

আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। আর ভোটারদের মন জিততেই সস্তায় ভাল মানের মদ বিক্রি করার প্রতিশ্রুতি দিলেন তিনি।

অন্ধ্র প্রদেশের কুপ্পাম, যেখান থেকে লড়ছেন চন্দ্রবাবু, সেখানেই নির্বাচনী প্রচারে গিয়ে বলেন, “৪০ দিন পর আমরা (টিডিপি-বিজেপি-জনসেনা দল) সরকার গড়ব। তখন শুধুমাত্র মদের ভাল মানই নিশ্চিত করা হবে না, একইসঙ্গে আমরা মদের দাম কমানোরও দায়িত্ব নেব।

বর্তমান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি ও তাঁর দল ওয়াইএসআর কংগ্রেসকেও তিনি আক্রমণ করেন তাদের ২০১৯ সালের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে, যেখানে দক্ষিণী রাজ্যে মদ নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন যে মদের দাম কমানো হোক, এটা যুব প্রজন্মের দাবি।

তিনি বলেন, “সমস্ত জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়েছে, মদের দাম তো আকাশছোঁয়া। আমি যখনই মদের কথা বলি, ছোট ভাইয়েরা উৎফুল্ল হয়ে ওঠে। ওরা চায় মদের দাম কমুক। জগন্মোহন রেড্ডি মদের দাম ৬০ টাকা থেকে ২০০ টাকা করেছে এবং ১০০ টাকা নিজের পকেটে ঢুকিয়েছে।”

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবর্ষে ওয়াইএসআর কংগ্রেস সরকার অন্ধ্র প্রদেশে আবগারি রাজস্ব বাবদ ২৪ হাজার কোটি টাকা আয় করেছিল। সেখানেই ২০১৯-২০ সালে এই রাজস্বের পরিমাণ ছিল ১৭ হাজার কোটি টাকা।

Follow Us