AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meghalaya Mining Tragedy: পেটের টানে এসেছিল ‘ওরা’, ইঁদুরের গর্ত খুঁড়ে শুরু করেছিল কাজ, হঠাৎ বিস্ফোরণ! নিমেষে শেষ ১৮টি তাজা প্রাণ

Meghalaya Coal Mine Blast: পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংকসু এলাকায় বৃহস্পতিবার সকালে খনিতে বেআইনিভাবে কয়লা খনন চলছিল। কোনওভাবে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। পাথর ধসে এবং ভিতরে আটকে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

Meghalaya Mining Tragedy: পেটের টানে এসেছিল 'ওরা', ইঁদুরের গর্ত খুঁড়ে শুরু করেছিল কাজ,  হঠাৎ বিস্ফোরণ! নিমেষে শেষ ১৮টি তাজা প্রাণ
খনিতে বিস্ফোরণ।Image Credit: X
| Updated on: Feb 06, 2026 | 7:10 AM
Share

শিলং: মেঘালয়ে ভয়ঙ্কর বিপর্যয়। বেআইনি খনন করতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ১৮ জন শ্রমিক। আহত আরও অনেকে। বৃহস্পতিবার মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে খননের সময় বিস্ফোরণ হয়। পাহাড়ের ওই গর্তে আটকে পড়েন শ্রমিকরা। দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণের।

মেঘালয়ের ডিরেক্টর জেনারেল অব পুলিশ আই নঙরাং জানিয়েছেন, পূর্ব জয়ন্তিয়া পাহাড়ে থাংকসু এলাকায় বৃহস্পতিবার সকালে খনিতে বেআইনিভাবে কয়লা খনন চলছিল। কোনওভাবে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। পাথর ধসে এবং ভিতরে আটকে পড়ে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। ভিতরে এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। তাদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বিস্ফোরণের সময় মোট কতজন শ্রমিক খনির ভিতরে ছিলেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে অনেকেরই আটকে থাকার সম্ভাবনা।  কী কারণে খনিতে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা শোক প্রকাশ করেন। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার এই বিপর্যয়ের তদন্ত শুরু করেছে। যারা বেআইনিভাবে খনন করাচ্ছিল, তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় রিলিফ ফান্ড থেকে প্রতি নিহতদের পরিবারপিছু দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল মেঘালয়ে র‌্যাট হোল মাইনিং এবং সমস্ত ধরনের বেআইনি খনন নিষিদ্ধ করেছিল। তারপরও বহু জায়গায় এখনও বেআইনি পদ্ধতিতে পাহাড়ে খনন চলে। এবারও বেআইনি খনন করতে গিয়েই বিপর্যয় ঘটল।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের