AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Accident: ভোররাতে ফের দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ

Train derailed: গত কয়েকমাসে একাধিক রেল দুর্ঘটনার খবরে উদ্বেগ বেড়েছে যাত্রীদের। গত জুন মাসে শিয়ালদহের দিকে যাওয়া পথে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অতি সম্প্রতি চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-মুম্বই মেল।

Train Accident: ভোররাতে ফের দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ
লাইনচ্যুত ট্রেনImage Credit: ANI
| Updated on: Aug 17, 2024 | 7:13 AM
Share

উত্তর প্রদেশ: ফের ট্রেন দুর্ঘটনা। কয়েক সপ্তাহ আগেই চক্রধরপুরে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া থেকে মুম্বইগামী ট্রেন। আর এবার ভোররাত লাইনচ্যুত হয়ে গেল সবরমতী এক্সপ্রেস। অন্তত ২০টি কোচ লাইনচ্যুত হয়েছে বলে সূত্রের খবর। ট্রেনে ছিলেন প্রায় ১৩০০ যাত্রী।

গত কয়েকমাসে একাধিক রেল দুর্ঘটনার খবরে উদ্বেগ বেড়েছে যাত্রীদের। গত জুন মাসে শিয়ালদহের দিকে যাওয়া পথে দুর্ঘটনার মুখে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অতি সম্প্রতি চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-মুম্বই মেল। দুটি ঘটনাতেই একাধিক যাত্রীর মৃত্যু হয়। প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়ে। সেই দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন।

শনিবার ভোররাতে উত্তর প্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। ট্রেনের নম্বর হল ১৯১৬৮। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। যাত্রীদের কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল।

রেল সূত্রের খবর, একটি বোল্ডার ছিল রেল লাইনে। তাতে ধাক্কা লাগে ইঞ্জিনের। ফলে ক্ষতিগ্রস্ত হয় সেই ইঞ্জিন। তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে রেল। রেল ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফে। নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২-২৪০৮১৪৯।

সবরমতী এক্সপ্রেসের এই দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে বারবার এই ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩