AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stampede: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭

Bihar Stampede: রাত ১টার দিকে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়। ভক্তরা হুড়োহুড়ি শুরু করে জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী।

Stampede: শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৭
বিহারের এই মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের।Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Aug 12, 2024 | 8:14 AM
Share

পটনা: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে ভিড় পুণ্য়ার্থীদের। আর এই ভিড়েই বিপত্তি। শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। এরমধ্য়ে ৫ জনই মহিলা। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সিদ্ধেশ্বর মন্দিরে শিবের জলাভিষেক হওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে।

বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরনাথের মন্দির। সেখানেই মধ্য রাতে এই বিপত্তি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১টার দিকে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়। ভক্তরা হুড়োহুড়ি শুরু করে জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হন তারা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম আরও ১২ জন।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা। পুলিশ সুপার ও জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?