AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত আস্পর্ধা! জিরো পয়েন্টে এসে ভারতীয়দের দাঁ দিয়ে কোপাল বাংলাদেশিরা

India-Bangladesh: ত্রিপুরার কৈলাসহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের ওপর হামলা চালায় বাংলাদেশিরা। ধারালো দাঁ দিয়ে কয়েকজনকে কোপায়। হামলায় রক্তাক্ত হন দুই ভারতীয় নাগরিক।

এত আস্পর্ধা! জিরো পয়েন্টে এসে ভারতীয়দের দাঁ দিয়ে কোপাল বাংলাদেশিরা
আক্রান্ত ভারতীয়।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Jan 27, 2025 | 11:32 AM
Share

আগরতলা: আবার নিজের রূপ ধরছে বাংলাদেশিরা। বাংলাদেশিদের হামলায় জখম দুই ভারতীয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরার কৈলাসহরে। জানা গিয়েছে, জিরো পয়েন্টে এসে ভারতীয়দের উপরে হামলা চালায় বাংলাদেশিরা।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা। জানা গিয়েছে, রবিবার ত্রিপুরার কৈলাসহরে জিরো পয়েন্টে এসে ভারতীয়দের ওপর হামলা চালায় বাংলাদেশিরা। ভারতীয় কৃষকদের ফসল কেটে নিয়ে যাচ্ছিল বাংলাদেশিরা। ভারতীয় কৃষকরা বাধা দিলে, বাংলাদেশিরা ধারালো দাঁ দিয়ে কয়েকজনকে কোপায়। হামলায় রক্তাক্ত হন দুই ভারতীয় নাগরিক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহত হয়েছেন আরও কয়েকজন।

সীমান্তে প্রতিদিনই নতুন করে অশান্তি পাকাচ্ছে বাংলাদেশ। অভিযোগ, সীমান্তে  কাঁটাতারের ওপারে যে ১৫০ গজ এলাকা রয়েছে, সেখানে রাতের অন্ধকারে এসে ফসল কেটে নিয়ে যায় বাংলাদেশিরা। এই কাজে মদত দেয় খোদ বিজিবি-ই। গতকাল রাতেও একই কাণ্ড ঘটাচ্ছিল বাংলাদেশিরা। ভারতীয় কৃষকরা বাধা দিতেই তারা হামলা করে।

প্রসঙ্গত, সীমান্ত পরিস্থিতি নিয়ে সম্প্রতিই উত্তেজনা ছড়িয়েছে নতুন করে। বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টা, ওপার থেকে উসকানি দেওয়ার মতো ঘটনা লাগাতার ঘটছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দফায় দফায় কয়েকবার বৈঠকও করেছে বিএসএফ ও বিজিবি। সীমান্তে কোনওরকম অশান্তি বা উসকানি বরদাস্ত করা হবে না, তা সাফ জানিয়েছে বিএসএফ। তারপরও থামছে না বাংলাদেশ।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?