AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Job Age Limit: বড় সিদ্ধান্ত! ৪৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে সরকারি চাকরিতে

Tamil Nadu Government: সম্প্রতিই রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বর্তমানে যে বয়সসীমা রয়েছে, তার উপরে আরও পাঁচ বছরের ছাড় দেওয়া হবে।

Govt Job Age Limit: বড় সিদ্ধান্ত! ৪৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে সরকারি চাকরিতে
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 01, 2026 | 12:53 PM
Share

চেন্নাই: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরকারি চাকরির জন্য আবেদনের বয়সসীমা (Age Limit for Govt Jobs) আরও বাড়ল। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হল। রাজ্যবাসীর জন্য বিরাট পদক্ষেপ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় (CM C Joseph Vijay)।

থালাপতি বিজয় জানিয়েছেন যে রাজ্যের যুবক-যুবতীদের সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে। বয়সসীমায় এই ছাড় আগামী পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।

সম্প্রতিই রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের প্রতিনিধিরা এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বর্তমানে যে বয়সসীমা রয়েছে, তার উপরে আরও পাঁচ বছরের ছাড় দেওয়া হবে।

গ্রুপ-১ সার্ভিসে জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বছর ছিল। সংরক্ষিত বা রিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে বয়সসীমা ৩৭ বছর। সরকারের তরফে আরও পাঁচ বছর ছাড় দেওয়ায় জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা ৩৭ বছর বয়স অবধি এবং রিজার্ভ ক্যাটেগরির ক্ষেত্রে বয়সসীমা ৪২ বছর হয়ে গেল।  বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সসীমা আগে ছিল ৪২ বছর। এবার তা বেড়ে ৪৭ বছর হল।

গ্রুপ ২ ও ২-এ সার্ভিসে জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর ছিল। বিশেষভাবে সক্ষমদের জন্য ৪০ বছর বয়সসীমা ছিল। এই বয়সসীমাও ৫ বছর বাড়িয়ে যথাক্রমে ৩৫ বছর ও ৪৫ বছর করা হয়েছে।

Follow Us