AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ladki Bahin Yojana: ৮০ লাখ মহিলার নাম বাদ পড়ল, মাসে মাসে ১৫০০ টাকা আর পাবেন না!

Women Welfare Scheme: রাজ্য সরকার এই প্রকল্পে আবেদনকারী সকল মহিলাকেই আর্থিক সুবিধা দিত। তবে এর পরে সামনে আসে যে সরকারি কর্মচারী এবং বিত্তবান মহিলাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবার অনেক পুরুষও মহিলা পরিচয়ে এই আর্থিক স্কিমের সুবিধা নিচ্ছিলেন।

Ladki Bahin Yojana: ৮০ লাখ মহিলার নাম বাদ পড়ল, মাসে মাসে ১৫০০ টাকা আর পাবেন না!
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: May 31, 2026 | 3:49 PM
Share

মুম্বই: মাসে মাসে ১৫০০ টাকা আর পাবেন না। বড় সিদ্ধান্ত সরকারের। রাজ্যের প্রায় ৮০ লক্ষ মহিলাকে চিহ্নিত করা হয়েছে, যারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। কাদের নাম বাদ পড়ছে? জানিয়ে দিল সরকার।

মহারাষ্ট্রে রয়েছে লাড়কি বহেন যোজনা (Ladki Bahin Yojana)। রাজ্যের ২ কোটি ৪৬ লক্ষ মহিলা এই স্কিমে আর্থিক সুবিধা (Financial Scheme) পান। মাসে মাসে ১৫০০ টাকা পাওয়া যায় এই স্কিমে। প্রাথমিকভাবে রাজ্য সরকার এই প্রকল্পে আবেদনকারী সকল মহিলাকেই আর্থিক সুবিধা দিত। তবে এর পরে সামনে আসে যে সরকারি কর্মচারী এবং বিত্তবান মহিলাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবার অনেক পুরুষও মহিলা পরিচয়ে এই আর্থিক স্কিমের সুবিধা নিচ্ছিলেন। এরপরই রাজ্য সরকার তদন্ত শুরু করে। বহু মহিলা উপভোক্তাকেই এই প্রকল্পের জন্য অযোগ্য বলে চিহ্নিত করা হয়। তাঁদের এবার এই প্রকল্প থেকে বাদ দেওয়া হল।

লাড়কি বহেন যোজনায় স্বচ্ছতা আনতে এবং একমাত্র আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে, এমন মহিলাদেরই এই প্রকল্পের সুবিধা দিতে মহারাষ্ট্র সরকার ই-কেওয়াইসি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ৩১ মার্চ ই-কেওয়াইসির শেষদিন ছিল। তারপরও বহু মহিলা উপভোক্তাই তাদের ই-কেওয়াইসি আপডেট করেননি। এবার রাজ্য সরকার ৮০ লক্ষ মহিলা উপভোক্তাদের নাম বাদ দেওয়া হল। জুন মাস থেকে এরা আর মাসে ১৫০০ টাকা করে পাবেন না।

‘লাড়কি বহিন যোজনা’-র মহিলা উপভোক্তার সংখ্যা ছিল ২.৪৬ কোটি। এখন যাচাই-বাছাইয়ের পর সেই সংখ্যা কমে ১.৬৬ কোটিতে দাঁড়িয়েছে। এর মধ্যে সেইসব মহিলারা যাঁরা কেওয়াইসি (KYC) করেননি, যাদের আর্থিক সঙ্গতি রয়েছে বা চাকরিজীবী মহিলা, তাদের বাদ দেওয়া হয়েছে। এছাড়া মহিলাদের নামে অনেক পুরুষ উপভোক্তাও ছিলেন। এদের সকলকেই বাদ দেওয়া হয়েছে।

Follow Us