Ram Mandir: ১৪ লক্ষ প্রদীপে প্রতিভাত রামমূর্তি, রেকর্ড গড়তে চান বিহারের শিল্পী
Ayodhya: অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা মহোৎসবকে আরও স্মরণীয় করে তুলতে সাকেত মহাবিদ্যালয়ের মাঠে ১৪ লক্ষ রঙিন প্রদীপে বানানো হয়েছে রামের অনুকৃতি। বিহারের এক শিল্পী অনিল কুমার তা বানিয়েছেন। ১৪ লক্ষ প্রদীপে কালো, সাদা, নীল, হলুদ-সহ ১৪ রকমের রং ব্যবহার করেছেন তিনি।

অযোধ্যা: দিন গুনছে অযোধ্যা। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবকে সামনে রেখে সেজে উঠেছে রামভূমি। আলোর বর্ণময়তা, রঙ্গোলির সমারোহ, বিভিন্ন দেওয়ালচিত্রে রামকাহিনি প্রতিভাত হয়েছে। এরইমধ্যে ১৪ লক্ষ প্রদীপে বানানো হয়েছে রামের অবয়ব। রংবেরঙের প্রদীপে রীতিমতো রেকর্ড তৈরি করা হয়েছে এদিন।
অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা মহোৎসবকে আরও স্মরণীয় করে তুলতে সাকেত মহাবিদ্যালয়ের মাঠে ১৪ লক্ষ রঙিন প্রদীপে বানানো হয়েছে রামের অনুকৃতি। বিহারের এক শিল্পী অনিল কুমার তা বানিয়েছেন। ১৪ লক্ষ প্রদীপে কালো, সাদা, নীল, হলুদ-সহ ১৪ রকমের রং ব্যবহার করেছেন তিনি।
মন্ত্রী অশ্বিনী চৌবের নেতৃত্বে আজ বিহারের ভাগলপুর থেকে শ্রীরাম আবির্ভাব যাত্রা ও বক্সার থেকে শ্রীরাম অভ্যুদয় যাত্রা পৌঁছবে। সেই সময়ই মহাবিদ্যালয়ে প্রজ্বলিত হবে এই ১৪ লক্ষ প্রদীপ। সূত্রের খবর, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সরকারের মন্ত্রী থাকার কথা। ২২ জানুয়ারি অযোধ্যায়-সহ গোটা দেশে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে অকাল-দীপাবলি পালিত হবে।
অন্যদিকে মধ্য প্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরের লাড্ডু আসছে অযোধ্যায়। দিনরাত তৈরি হচ্ছে সেই লাড্ডু। ১৬ জানুয়ারির মধ্যে এই মিষ্টি তৈরির কাজ শেষ করা হবে। এরপরই অযোধ্যার পথে তা রওনা দেবে। ৫ লক্ষ লাড্ডু আসবে এখানে।
