AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tejashwi Yadav Poll Promise: প্রত্যেক পরিবারে সরকারি চাকরি দেওয়া হবে, ভোটের আগেই বিরাট ঘোষণা তেজস্বীর

Bihar Assembly Election 2025: রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বড় ঘোষণা। তিনি বললেন যে বিরোধী ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের প্রতিটি পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে। 

Tejashwi Yadav Poll Promise: প্রত্যেক পরিবারে সরকারি চাকরি দেওয়া হবে, ভোটের আগেই বিরাট ঘোষণা তেজস্বীর
আরজেডি নেতা তেজস্বী যাদব। Image Credit: PTI
| Updated on: Oct 09, 2025 | 1:58 PM
Share

পটনা: বিহারের বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগেই রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বড় ঘোষণা। তিনি বললেন যে বিরোধী ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের প্রতিটি পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে।

এ দিন নির্বাচনী প্রচারে গিয়ে তেজস্বী যাদব বলেন যে তাদের জোট ক্ষমতায় এলে সকল পরিবারকে সরকারি চাকরি দেওয়া হবে। সরকার গঠনের ২০ দিনের মধ্যেই বিধান আনা হবে এই নিয়ম কার্যকর করার জন্য। বিহারে কোনও বাড়ি এমন থাকবে না যেখানে কেউ চাকরি করে না।

তেজস্বী বলেন, “আজ আমরা ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি। অনেকেই জানতে চাইছিলেন যে আমরা বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। বিগত ২০ বছর ধরে এই সরকার বোঝেনি যে বেকারত্ব সবথেকে বড় ইস্যু। জেডিইউ, বিজেপি কেউ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, বেকারত্বের ভাতা দিচ্ছে। বিহারের যে কোনও পরিবার, যাদের কেউ সরকারি চাকরি করেন না, তারা নতুন বিধানে সরকারি চাকরি পাবেন। সরকার গড়ার ২০ দিনের মধ্যে আমরা এই বিধান আনব। এবং ২০ মাসের মধ্যে আমরা নিশ্চিত করব যে বিহারের কোনও বাড়ি যেন এমন না থাকে, যেখানে কারোর সরকারি চাকরি নেই।”

তিনি বলেন যে তথ্যের ভিত্তিতেই এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এটা করা সম্ভব। এতে কোনও জুমলাবাজি নেই। তেজস্বী বলেন, “বিহারের মানুষ এবার পরিবর্তন চায়। সামাজিক ন্যয়বিচারের পাশাপাশি আমরা বিহারের মানুষের জন্য আর্থিক বিচারও নিশ্চিত করব। এটা করা সম্ভব। এর জন্য মনের জোর দরকার। ওরা আমাদের ঘোষণা অনুকরণ করছে।”

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে