AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamil Nadu: বাড়ি থেকে ২০০ কিমি দূরে দাঁড়িয়ে গাড়ি, ভিতরে পরিবারের পাঁচজনের লাশ!

Tamil Nadu: ওই পাঁচজনই একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। ৫০ বছর বয়সী লোহা-লক্করের ব্যবসায়ী মণিকন্দন, তাঁর মা সরোজা, স্ত্রী নিত্যা এবং তাদের দুই সন্তান বলে সনাক্ত করেছে পুলিশ। দুই সন্তানের একজন ১৫ বছরের মেয়ে এবং অপরজন ১৭ বছরের ছেলে।

Tamil Nadu: বাড়ি থেকে ২০০ কিমি দূরে দাঁড়িয়ে গাড়ি, ভিতরে পরিবারের পাঁচজনের লাশ!
প্রতীকী ছবি (কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি)Image Credit: Meta AI
| Updated on: Sep 26, 2024 | 3:59 PM
Share

চেন্নাই: মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) সন্ধ্যা থেকেই ত্রিচি-করাইকুডি জাতীয় সড়কের এক জায়গায় দাঁড়িয়ে ছিল গাড়িটি। বুধবার সকালেও গাড়িটি একচুলও না নড়ায়, সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। তারাই খবর দিয়েছিল পুলিশকে। পুলিশ এসে দেখেছিল গাড়িটি ভিতর থেকে লক করা। ভিতরে পাঁচজন বসে রয়েছে। লক ভাঙতেই বোঝা যায় পাঁচজনই মৃত। ওই পাঁচজনই একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। ৫০ বছর বয়সী লোহা-লক্করের ব্যবসায়ী মণিকন্দন, তাঁর মা সরোজা, স্ত্রী নিত্যা এবং তাদের দুই সন্তান বলে সনাক্ত করেছে পুলিশ। দুই সন্তানের একজন ১৫ বছরের মেয়ে এবং অপরজন ১৭ বছরের ছেলে। তামিলনাড়ুর পুদুক্কোত্তাই জেলার নমনসমুদ্রনের ঘটনা। অদ্ভুতভাবে ওই পরিবারের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে, সালেমে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পাঁচজনই একসঙ্গে আত্মঘাতী হয়েছে, সম্ভবত বিষ পাণ করেছে তারা। কী কারণে তারা একসঙ্গে আত্মহত্যা করল সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। কেনই বা বাড়ি থেকে এতটা দূরে এসে তারা এই কাজ করল, সেই উত্তরও এখনও পুলিশের অধরা। লোহা-লক্করের ব্যবসায়ী মণিকন্দনের বাজারে মোটা টাকার ঋণ ছিল বলে জানা গিয়েছে। ওই পরিবারকে কেউ টাকার জন্য চাপ দিচ্ছিল কিনা, কোনও ঋণদাতা টাকা ফেরত চেয়ে হুমকি দিচ্ছিল কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে একই জায়গায় দাঁড়িয়ে ছিল গাড়িটি। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। গাড়ি থেকে পুলিশ একটি চিরকুট পেয়েছে বলে জানা গিয়েছে। তবে, তাতে কী লেখা আছে তদন্তের স্বার্থে আপাতত তা গোপন রেখেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পুদুক্কোত্তাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বিষ পান করেছে বলে সন্দেহ করা হলেও, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us