AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT: থাকবেন রবীনা ট্যান্ডন, শেখর কাপুর, আল্লু অর্জুন, WITT-র প্রথম দিনেই চাঁদের হাট

WITT: ৯০ দশকের বিখ্যাত অভিনেত্রী রবীনা ট্যান্ডন 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছেন। অভিনেত্রী তাঁর অভিনয় জীবনে অনেক ছবিতে কাজ করেছেন। আজও তিনি ইন্ডাস্ট্রিতে সক্রিয় রয়েছেন। TV9 নেটওয়ার্কের WITT কনক্লেভের প্রথম দিনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবেন রবীনা।

WITT: থাকবেন রবীনা ট্যান্ডন, শেখর কাপুর, আল্লু অর্জুন, WITT-র প্রথম দিনেই চাঁদের হাট
WITT-তে উপস্থিত থাকবেন বলি তারকারাImage Credit: TV9 Network
| Updated on: Feb 25, 2024 | 11:59 AM
Share

নয়া দিল্লি: আজ শুরু হচ্ছে দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9-এর গ্লোবাল সামিট ‘হোয়াট ইন্ডিয়া থিংকস টুডে’। সম্মেলেনের দ্বিতীয় সংস্করণের আয়োজন করা হয়েছে এবার। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে সম্মেলন। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের তারকারা। বহু বিখ্যাত ব্যক্তিত্বরা বিভিন্ন বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। ইভেন্টের থিম রাখা হয়েছে India: Poised for the Next Big Leap।

রবিবার অর্থাৎ প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দক্ষিণ ভারতের মেগাস্টার আল্লু অর্জুন, বলিউড অভিনেত্রী রবীনা ট্যান্ডন, শেফালি শাহ, পরিচালক শেখর কাপুর এবং রাকেশ চৌরাশিয়ার মতো তারকারা।

৯০ দশকের বিখ্যাত অভিনেত্রী রবীনা ট্যান্ডন ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। অভিনেত্রী তাঁর অভিনয় জীবনে অনেক ছবিতে কাজ করেছেন। আজও তিনি ইন্ডাস্ট্রিতে সক্রিয় রয়েছেন। TV9 নেটওয়ার্কের WITT কনক্লেভের প্রথম দিনে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলবেন রবীনা। মহিলাকেন্দ্রিক সিনেমা নিয়ে এদিন কথা বলবেন তিনি। ‘ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো’ শীর্ষক আলোচনায় অংশ নিচ্ছেন তিনি। রবিবার সন্ধ্য়া ৬ টা ৩৫ মিনিটে শুরু হবে অনুষ্ঠান। কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন অভিনেত্রী। শোনাবেন তাঁর সংগ্রাম এবং সাফল্যের গল্প।

আলোচনায় অংশ নেবেন শেখর কাপুরও। তিনি বলিউডের একজন পরিচালক। অনেক বিদেশি ছবিতেও কাজ করেছেন তিনি। তাঁর কাজ করা জনপ্রিয় ছবিগুলি হল মিস্টার ইন্ডিয়া, মাসুম ও ব্যান্ডিট কুইন।

Follow Us