AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Greater Noida Bus Fire: চলন্ত বাসে ভয়াবহ আগুন, জীবন্ত অবস্থাতেই জ্বলে গেলেন ৯, আহত বহু

Bus Accident: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Greater Noida Bus Fire: চলন্ত বাসে ভয়াবহ আগুন, জীবন্ত অবস্থাতেই জ্বলে গেলেন ৯, আহত বহু
বড় দুর্ঘটনা নয়ডায়Image Credit: PTI
| Updated on: Sep 24, 2026 | 9:15 AM
Share

নয়া দিল্লি: গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। বৃহস্পতিবার ভোরে একটি স্লিপার পর্যটক বাসে আচমকাই আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার সময় বাসে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ের দয়ানতপুর গ্রামের কাছে আচমকা বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শী এক যাত্রীর কথায়, চারদিকে এতটাই ধোঁয়া ছড়িয়ে পড়েছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। ভিতরে থাকা যাত্রীরা কার্যত দমবন্ধ অবস্থায় পড়ে যান। বাস থেকে বেরোনোর সময় যাত্রীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কিও হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?