AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tatkal Ticket: স্পেশাল ট্রেনে কি তৎকাল টিকিট বুক করা যায়? কী বলছে ভারতীয় রেলের নিয়ম?

Special Train on Festive Seasons: তৎকাল টিকিটের সংখ্যা সীমিত হওয়ার ফলে বুকিং শুরু হওয়ার পর দ্রুত আসন শেষ হয়ে যেতে পারে। তাই বুকিংয়ের আগে যাত্রার তারিখ, ট্রেন নম্বর ও সেই ক্লাসে তৎকাল কোটা আছে কি না, তা দেখে নেওয়া উচিত।

Tatkal Ticket: স্পেশাল ট্রেনে কি তৎকাল টিকিট বুক করা যায়? কী বলছে ভারতীয় রেলের নিয়ম?
স্পেশাল ট্রেনImage Credit: PTI
| Updated on: Oct 17, 2026 | 3:22 PM
Share

কলকাতা : গোটা দেশে এখন উৎসবের মরসুম। নবরাত্রি, দুর্গাপুজোর আনন্দে এখন মেতে উঠেছে গোটা দেশ। এর মধ্যেই অনেকে আছেন, যাঁরা বাইরের রাজ্যে কর্মসূত্রে থাকেন ও এবার উৎসবের সময়ে বাড়ি ফিরছেন। এই কারণেই গোটা দেশভর একাধিক স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল। দীপাবলি ও ছট পুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ও টিকিটের চাহিদা মেটাতে এই উদ্যোগ। কিন্তু নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেনের টিকিটের চাহিদাও তুঙ্গে। এর ফলে অনেক দ্রুত ট্রেনের টিকিট শেষ হয়ে যাচ্ছে। এবারই প্রশ্ন উঠছে, স্পেশাল ট্রেনেও কি তৎকাল টিকিট বুক করা যায়? কখন শুরু হয় বুকিং? টিকিট বাতিল করলে কি টাকা ফেরত পাওয়া যায়? জেনে নিন রেলের নিয়ম।

স্পেশাল ট্রেনে কি তৎকাল টিকিট বুক করা যায়?

না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী স্পেশাল ট্রেনে কোনও তৎকাল টিকিটের সুবিধে থাকে না। কোনও নির্দিষ্ট স্পেশাল ট্রেনে তৎকাল কোটা চালু থাকলে একমাত্র তখনই তৎকাল টিকিট বুক করা যায়। অর্থাৎ, স্পেশাল ট্রেন চালু হলেই যে তৎকাল টিকিট পাওয়া যাবে, এমন কোনও নিশ্চয়তা নেই। বিশেষ করে উৎসবের সময় চালানো বহু স্পেশাল ট্রেনে নির্দিষ্ট কিছু রিজার্ভড টিকিটের ব্যবস্থা থাকে। শূন্য দিয়ে শুরু হওয়া ট্রেন নম্বরের (জিরো-জিরো সিরিজ) অনেক স্পেশাল ট্রেনেও তৎকাল কোটা নাও থাকতে পারে। তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট ট্রেনের জন্য তৎকাল কোটা চালু রয়েছে কি না, তা IRCTC-র সরকারি ওয়েবসাইট বা অ্যাপে যাচাই করে নিন।

কখন শুরু হয় তৎকাল টিকিট বুকিং?

এসি ক্লাস :- যাত্রার আগের দিন সকাল ১০টা থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হয়।

স্লিপার ও নন-এসি ক্লাস :- যাত্রার আগের দিন সকাল ১১টা থেকে বুকিং শুরু হয়।

একটি পিএনআর :- তৎকাল প্রকল্পে একটি পিএনআর-এর অধীনে সর্বোচ্চ ৪ জন যাত্রীর টিকিট বুক করা যায়। তৎকাল টিকিটের সংখ্যা সীমিত হওয়ার ফলে বুকিং শুরু হওয়ার পর দ্রুত আসন শেষ হয়ে যেতে পারে। তাই বুকিংয়ের আগে যাত্রার তারিখ, ট্রেন নম্বর ও সেই ক্লাসে তৎকাল কোটা আছে কি না, তা দেখে নেওয়া উচিত। যেহেতু এই উৎসবের সময়ে অনেকেই কোথাও ঘুরতে যান বা অনেকে বাড়ি ফেরেন, তাই টিকিট কাটার আগে সেই ট্রেন পাওয়া যাবে কি না, দেখে নেবেন।

তৎকাল টিকিট বাতিল করলে কি টাকা পাওয়া যায়?

১- যাত্রী নিজে কনফার্মড টিকিট বাতিল করলে সাধারণত কোনও টাকা ফেরত পাওয়া যায় না।

২- রেলওয়ে নিয়ম অনুযায়ী, ওয়েটিং লিস্টের টিকিটে সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যেতে পারে। রেল কর্তৃপক্ষ ট্রেন বাতিল করলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যায়।

৩- ট্রেনটি নির্ধারিত সময়ের তুলনায় ৩ ঘন্টার বেশি দেরিতে ছাড়লে ও যাত্রী কোনও কারণে ভ্রমণ না করেন, তাহলে নির্ধারিত শর্ত ও পদ্ধতি মেনে সম্পূর্ণ রিফান্ড দাবি করা যায়।

Follow Us