AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেজরি-কেন্দ্রের এবার নয়া বিবাদ ‘নিম্নমানের ওষুধ’, তদন্তে নামল CBI

মহল্লা ক্লিনিকে নিম্মমানের ওষুধের পাশাপাশি ভুয়ো পরীক্ষার অভিযোগও উঠেছে। ‘ভুয়ো রোগী’দের ‘লক্ষ লক্ষ পরীক্ষা’ করা হয়েছে বলে অভিযোগ। এই জালিয়াতির মাধ্যমে বেসরকারি পরীক্ষাগার গুলিকে পয়সা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সস্তায় পরিষেবার নামে আদতে দিল্লির গরিব মানুষকে আপ সরকার বোকা বানাচ্ছে বলে অভিযোগ।

কেজরি-কেন্দ্রের এবার নয়া বিবাদ ‘নিম্নমানের ওষুধ’, তদন্তে নামল CBI
দিল্লির মহল্লা ক্লিনিকImage Credit: Twitter
| Updated on: Jan 05, 2024 | 3:01 PM
Share

নয়াদিল্লি: দিল্লিতে মহল্লা ক্লিনিক শুরু করেছিল অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি। আপ সরকারের স্বাস্থ্যক্ষেত্রের এই প্রকল্পের মাধ্যমে সস্তায় ওষুধ পান সাধারণ মানুষ। কিন্তু এই কেন্দ্র থেকে ‘নিম্মমানের’ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ওঠার পর, সিবিআই-কে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের প্রস্তাব দেওয়ার এক দিন পরই এই নির্দেশ এল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে।

মহল্লা ক্লিনিকে নিম্মমানের ওষুধের পাশাপাশি ভুয়ো পরীক্ষার অভিযোগও উঠেছে। ‘ভুয়ো রোগী’দের ‘লক্ষ লক্ষ পরীক্ষা’ করা হয়েছে বলে অভিযোগ। এই জালিয়াতির মাধ্যমে বেসরকারি পরীক্ষাগার গুলিকে পয়সা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সস্তায় পরিষেবার নামে আদতে দিল্লির গরিব মানুষকে আপ সরকার বোকা বানাচ্ছে বলে অভিযোগ।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এ নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছেন। মহল্লা ক্লিনিকে অনেক সময় চিকিৎসকের অনুপস্থিতিতে নন মেডিক্যাল স্টাফরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করতে বলছে। রোগীর নথিভুক্তকরণের ক্ষেত্রে ফেক নাম, নম্বর ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই সব নিয়েই এ বার তদন্তের ভার গেল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে। যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি আপের। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র চক্রান্ত করে এই সব অভিযোগ তুলছে বলে দাবি কেজরীর দলের। তাদের সরকারের ভাবমূর্তিতে কালি ছেটাতেই বিজেপি নোংরা রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে আপ।

Follow Us
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ