Toilet Tips: টয়লেট ফ্লাশে দুটি বোতাম কেন থাকে? কী এর কারণ জানেন?
Interior: দুটি বোতামের আকার আলাদা কারণ যাতে বোঝা যায় ছোট বোতামটি কম জল ও বড় বোতামটি বেশি জলের ফ্লাশ। এর ফলে ব্যবহারকারী বোতামের আকার দেখেই বুঝতে পারবেন কোনটি কখন ব্যবহার করতে হবে। যদিও, অনেক বাড়িতেই এখনও একটিই ফ্লাশ বাটনের ব্যবহার হয়।

কলকাতা: আধুনিক বাড়ি, হোটেল, অফিসের শৌচাগারে গেলেই অনেকের চোখে পড়ে একটি বিষয়। সেখানে ফ্ল্যাশ করার একটি নয়, ২টি আলাদা বোতাম থাকে। একটি আকারে ছোট, অন্যটি তুলনায় বড়। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, কেন এই দুটি বোতাম রাখা হয়? অনেকেই না বুঝে যেকোনও একটি টিপে দেন। কেউ আবার একসঙ্গে দুটি বোতামই টিপে দেন। অথচ এই ছোট্ট ডিজাইনের পিছনে রয়েছে জল সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান।
ছোট ও বড় বোতামের কাজ কী?
আধুনিক টয়লেটের এই সিস্টেমকে বলা হয় ‘ডুয়াল ফ্লাশ সিস্টেম’। এখানে দুটি বোতামের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আলাদা পরিমাণ জল ব্যবহার হয়। ছোট বোতামটি সাধারণত প্রস্রাবের পর ফ্লাশ করার জন্য ব্যবহার করা হয়। এতে তুলনামূলক কম জল বের হয় (প্রায় ৩ লিটার)। বড় বোতামটি মলত্যাগের পর ফ্লাশ করার জন্য ব্যবহার করা হয়। এতে প্রায় ৬ লিটার জল বের হয়। অর্থাৎ, প্রতিবার ফ্লাশ করার সময় পুরো ট্যাঙ্কের জল খরচ করার প্রয়োজন নেই।
কেন এই ব্যবস্থা চালু হয়েছিল?
আগেকার দিনে অধিকাংশ টয়লেটে মাত্র একটি ফ্লাশ বাটন থাকত, ফলে প্রতিবার ফ্ল্যাশ করার সময় একই পরিমাণ জল বেরিয়ে যেত। অনেক সময় অনেক বেশি জল খরচ হত। এই অপ্রয়োজনীয় জল অপচয় বন্ধ করতেই চালু হয় এই প্রযুক্তি। এর মূল উদ্দেশ্য হল, জলের ব্যবহার কমানো।
সত্যিই কি এতে জলের সাশ্রয় হয়?
হ্যাঁ, অবশ্যই। একটি বাড়িতে দৈনন্দিন জল ব্যবহারের অন্যতম বড় ক্ষেত্র হল টয়লেট। এর ফলে যে জল সাশ্রয় হয়, সেই জলে আরও ১ বা ২ বার বাথরুম ব্যবহার করা যায়। এতে পানীয় জলের উপরেও চাপ কমে। দুটি বোতামের আকার আলাদা কারণ যাতে বোঝা যায় ছোট বোতামটি কম জল ও বড় বোতামটি বেশি জলের ফ্লাশ। এর ফলে ব্যবহারকারী বোতামের আকার দেখেই বুঝতে পারবেন কোনটি কখন ব্যবহার করতে হবে। যদিও, অনেক বাড়িতেই এখনও একটিই ফ্লাশ বাটনের ব্যবহার হয়। আসলে, এটি কেবলই ডিজাইন নয়, এর পিছনে রয়েছে জল সংরক্ষণের একটি কার্যকর পরিকল্পনা।
