AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram News: এ যেন ‘শোলের বীরু’, প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে মোবাইল টাওয়ারে চড়ে বসল যুবক! শোরগোল নন্দীগ্রামে

Nandigram Mobile Tower Incident: জানা গিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ সকলের অলক্ষ্যে সোনাচূড়া বাজারের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন শোভন। রবিবার সকালে বাজারের লোকজন প্রথম তাঁকে টাওয়ারের উপরে বসে থাকতে দেখেন। এরপরই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়দের দাবি, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শোভন।

Nandigram News: এ যেন 'শোলের বীরু', প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে মোবাইল টাওয়ারে চড়ে বসল যুবক! শোরগোল নন্দীগ্রামে
নন্দীগ্রামের টাওয়ারে যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2026 | 4:41 PM
Share

 নন্দীগ্রাম: এ যেন ‘শোলের বীরু’। শোলেতে জলের ট্যাংকের উপর উঠে বাসন্তীকে বিয়ে করার জন্য রাজি করাচ্ছিলেন বীরু। ঠিক সেরকমই দৃশ্য দেখা গেল নন্দীগ্রামে। প্রেমিকাকে বিয়ের দাবিতে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন যুবক। কালীপুজোর সকালে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে হুলস্থূল কাণ্ড। বারবার বোঝানোর পরও ওই যুবককে প্রথমে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়নি। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় তাকে টাওয়ার থেকে নামানো হয় বলে খবর।

ওই যুবকের নাম শোভন মণ্ডল। তিনি নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার গাংড়া গ্রামের বাসিন্দা। বাবার নাম দিলীপ মণ্ডল। অভিযোগ, প্রেমিকাকে বিয়ে করার দাবিতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

রাত ২টো নাগাদ টাওয়ারে ওঠেন যুবক

জানা গিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ সকলের অলক্ষ্যে সোনাচূড়া বাজারের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন শোভন। রবিবার সকালে বাজারের লোকজন প্রথম তাঁকে টাওয়ারের উপরে বসে থাকতে দেখেন। এরপরই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়দের দাবি, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শোভন। তাঁকে বিয়ে করার দাবিতেই মোবাইল টাওয়ারে উঠে পড়েন ওই যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে বারবার নীচে নেমে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু, যুবকের সাফ দাবি, বিয়ের না দিলে তিনি নামবেন না।

যুবককে নামাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকল বাহিনীও। কিন্তু তারপরও কোনওভাবে ওই যুবককে বোঝানো সম্ভব হচ্ছিল না। রাত ২টোয় উঠেছিলেন। জানা গিয়েছে, আজ দুপুর ২টো-আড়াইটে নাগাদ অর্থাৎ প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় দমকলের সাহায্যে তাঁকে টাওয়ার থেকে নামানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়ে।

Follow Us