AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata In Supreme Court: ‘বাংলাকে টার্গেট করা হচ্ছে স্যর, হোয়াই নট অসম?’, প্রধানবিচারপতির বেঞ্চে বললেন মমতা

SIR in Supreme Court: মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শোনার পর প্রধান বিচারপতির মন্তব্য, " আধার কার্ড নিয়ে যা বলার আমরা বলে দিয়েছি। আপনি একটা টিম দিন। যাঁদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে। যারা এই স্পেলিং মিসটেক এর বিষয়টা দেখবে।" মমতা বলেন, "ERO, DM-দের কোনও পাওয়ার নেই। সব কিছু অতিক্রম করে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য থেকে স্টেট থেকে রোল অবজারভার আনা হয়েছে।"

Mamata In Supreme Court: 'বাংলাকে টার্গেট করা হচ্ছে স্যর, হোয়াই নট অসম?', প্রধানবিচারপতির বেঞ্চে বললেন মমতা
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 2:01 PM
Share

নয়া দিল্লি: SIR-ইস্যুতে সুপ্রিম কোর্টে চলছে সওয়াল-জবাব। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সওয়াল করছেন মামলাকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিচারপতিদের সামনে মুখ্যমন্ত্রী আরও একবার বলেন,”বাংলাকে টার্গেট করা হচ্ছে। অসম কেন নয়?

মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিরোধিতার সময় বারেবারে প্রশ্ন তুলেছেন, বাকি বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না। বিজেপি যে অনুপ্রবেশের অভিযোগ করছে, বাংলার ভৌগলিক অবস্থান বুঝিয়ে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বময় নেত্রী। তিনি বলেছিলেন, সীমান্তবর্তী রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা,অসমের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। তাহলে সেখানে এসআইআর নয় কেন?

আজ কোর্টেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের ( প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিপুল এম পাঞ্চোলি এবং জয়মাল্য বাগচী) সামনে সেই একই প্রসঙ্গ তোলেন। তাঁর অভিযোগ,বাংলাকে টার্গেট করা হয়েছে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। এ দিন তিনি বলেন, “আপনার কোর্ট বলেছে আধার কার্ড নেওয়া হবে। কিন্তু তারা (কমিশন) নিচ্ছে না। মাত্র চারটি বিরোধী শাসিত রাজ্যে এসআইআর করা হচ্ছে।” তিনি এও বলেন, “এত তাড়াহুড়ো করার কী আছে? ফেস্টিভ্যাল সিস্টেমে করেছে তারা।

এসআইআর-এ কতজন মারা গিয়েছেন সেই তথ্য তুলে ধরে তিনি এও বলেন, “১০০ জন মানুষ মারা গিয়েছেন। BLO মারা যাচ্ছে। বাংলাকে টার্গেট করা হচ্ছে, অসম কেন নয়? (Bengal is targeted.Why not Assam?)”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শোনার পর প্রধান বিচারপতির মন্তব্য, ” আধার কার্ড নিয়ে যা বলার আমরা বলে দিয়েছি। আপনি একটা টিম দিন। যাঁদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে। যারা এই স্পেলিং মিসটেক এর বিষয়টা দেখবে।” মমতা বলেন, “ERO, DM-দের কোনও পাওয়ার নেই। সব কিছু অতিক্রম করে গিয়েছে। বিজেপি শাসিত রাজ্য থেকে স্টেট থেকে রোল অবজারভার আনা হয়েছে।

মমতা বলেছেন, “মাইক্রো অবজারভারপা সব নাম বাদ দিচ্ছে। এরা সাধারণ মানুষকে ডকুমেন্ট দেখাতে দিচ্ছে না।” এরপর সওয়াল-জবাবের প্রায় শেষ পর্বে তিনি বলেন, “ওরা বাংলাকে টার্গেট করছে। বাংলাই একমাত্র রাজ্য যেখানে তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছে। ওরা বাংলার মানুষকে বুলডোজার দিয়ে হত্যা করছে।