AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: ‘ভূগোলে থাকতে চায় নাকি ইতিহাসে…’, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের

Army Chief General warns Pakistan: ভারতের সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল গত বছর যে পরিস্থিতির কারণে অপারেশন সিঁদুর করতে হয়েছিল,তা আবার ঘটলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এই বিষয়ে উপেন্দ্র ত্রিবেদী মনে করিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুরের কথা। তবে, এবার পাকিস্তানকে আরও ভয়ঙ্কর জবাব দিতে পারে ভারত।

India-Pakistan: 'ভূগোলে থাকতে চায় নাকি ইতিহাসে...', সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি ভারতের
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীImage Credit: Tv9 Bangla
| Updated on: May 16, 2026 | 3:34 PM
Share

নয়া দিল্লি : পাকিস্তানকে ফের কড়া বার্তা ভারতের (India-Pakistan)। পহেলগাঁওয়ের মতো যদি আবার কোনও ঘটনা ঘটে, তাহলে খুব খারাপ ফল ভুগতে হবে পাকিস্তানকে। সেক্ষেত্রে ইসলামাবাদকে (Islamabad) মানচিত্র থেকে মুছে দিতেও পিছপা হবে না ভারত। সম্প্রতি, দিল্লিতে একটি আলোচনা সভায় পাকিস্তানকে নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিলেন সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী (Army Chief General Upendra Dwivedi)। তাঁর হুঁশিয়ারি, যদি পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বন্ধ না করে ও ভারতের উপর হামলার পরিকল্পনা করা হয় তাহলে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) থেকেও ভয়ঙ্কর জবাব দেওয়া হবে।

কী হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী?

দিল্লিতে ওই আলোচনা সভায় সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল গত বছর যে পরিস্থিতির কারণে অপারেশন সিঁদুর করতে হয়েছিল,তা আবার ঘটলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এই বিষয়ে উপেন্দ্র ত্রিবেদী বলেন, “আমি স্পষ্টভাবে বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ অব্যাহত রাখে, তাহলে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।” অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সেনপ্রধান।

পহেলগাঁও হামলা

গত বছর ২২ মে রক্তাক্ত হয়েছিল কাশ্মীরের ভূ-খন্ড। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছিল কতগুলো নিরীহ মানুষকে। ধর্ম জিজ্ঞেস করে বেছে বেছে গুলি করে মারা হয় ২৬ জনকে। এই ঘটনার পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে, ঘটনার কয়েকদিনের মধ্যে পাকিস্তানকে কড়া জবাব দেয় ভারত। ৭ মে শুরু হয় অপারেশন সিঁদুর। ভারতীয় সেনার অভিযানে সন্ত্রাসবাদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলে অভিযান। পরে ১০ মে সন্ধে নাগাদ দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।

Follow Us