AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Dipke Arrested: গ্রেফতার অভিজিৎ দীপকে, কোথায় আছেন কেউ নাকি জানেন না! ছাড়া পেয়ে নেহা বোরার বিস্ফোরক দাবি

CJP Protest: শুক্রবার সিজেপির 'লেহরা দো তিরঙ্গা' অভিযান ছিল দিল্লির কনৌট প্লেসে। সেখানেই আটক করা হয় নেহা বোরাকে। আটক করা হয় অভিজিৎ দীপকে-কেও। পুলিশ জানিয়েছে, শান্তি বিঘ্নের অভিযোগে, অভিজিৎ দীপকে-কে ভারতীয় ন্যয় সংহিতার ১২৬ ও ১৭০ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে। 

Abhijit Dipke Arrested: গ্রেফতার অভিজিৎ দীপকে, কোথায় আছেন কেউ নাকি জানেন না! ছাড়া পেয়ে নেহা বোরার বিস্ফোরক দাবি
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 17, 2026 | 11:22 AM
Share

নয়া দিল্লি: আবার আটক অভিজিৎ দীপকে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক করেছে দিল্লি পুলিশ। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-র প্রধান নেহা বোরাকে আজ, শনিবার সকালে পুলিশ ছেড়ে দিয়েছে।

গতকাল, শুক্রবার সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ অভিযান ছিল দিল্লির কনৌট প্লেসে। সেখানেই আটক করা হয় নেহা বোরাকে। আটক করা হয় অভিজিৎ দীপকে-কেও। পুলিশ জানিয়েছে, শান্তি বিঘ্নের অভিযোগে, অভিজিৎ দীপকে-কে ভারতীয় ন্যয় সংহিতার ১২৬ ও ১৭০ ধারার অধীনে গ্রেফতার করা হয়েছে।  আজ স্পেশাল এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে তাঁকে পেশ করা হবে। নেহা বোরাকে দিল্লি পুলিশ অ্যাক্টের ৬৫ ধারায় আটক করা হয়েছিল। আজ ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।

এদিকে, সিজেপির লিগ্যাল সেলের প্রধান রত্না সিং জানিয়েছেন, অভিজিৎ দীপকে-কে কোথায় রাখা হয়েছে, তা কেউ জানেন না। আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে, পুলিশের হেফাজত থেকে ছাড়া পাওয়ার পরই নেহা বোরা অভিযোগ করেন যে বৈধ কোনও কারণ ছাড়াই আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা তাদের আটকে রাখা হচ্ছে। এইসব করে সাধারণ মানুষের মধ্য়ে ভয় ঢোকানোর চেষ্টা করা হচ্ছে।

Follow Us