AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিরিয়ানির সঙ্গে বিয়ার, সপ্তম শ্রেণির ছাত্রদের বর্ষবরণ ঘিরে তুমুল বিতর্ক

এক সঙ্গে বেশ কয়েক জন বসে বিরিয়ানি খাচ্ছে। সকলেরই বিরিয়ানির থালার সামনে রাখা আছে বিয়ারের বোতল। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ারের বোতল সামনে রেখে বিরিয়ানি খাওয়া ওই হস্টেল আবাসিকরা সকলেই সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।

Viral Video: বিরিয়ানির সঙ্গে বিয়ার, সপ্তম শ্রেণির ছাত্রদের বর্ষবরণ ঘিরে তুমুল বিতর্ক
ছাত্রদের উৎসবে বিয়ারের বোতলImage Credit: Twitter
| Updated on: Jan 04, 2024 | 5:00 PM
Share

বিশাখাপত্তনম: একটি স্কুলের বয়েজ হস্টেলের আবাসিকরা নতুন বছরের উদযাপনে মেতেছেন। নতুন বছরে তাঁদের মেনু বিরিয়ানি। এক সঙ্গে বেশ কয়েক জন বসে বিরিয়ানি খাচ্ছে। সকলেরই বিরিয়ানির থালার সামনে রাখা আছে বিয়ারের বোতল। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ারের বোতল সামনে রেখে বিরিয়ানি খাওয়া ওই হস্টেল আবাসিকরা সকলেই সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। স্কুলের হস্টেলে ছাত্রদের সামনে বিয়ারের বোতলের ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশে।

অন্ধ্র প্রদেশের ওই বয়েজ হস্টেলের ছাত্রদের ভিডিয়ো ভাইরাল হতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্ত করে পুলিশ জানিয়েছে, ছাত্রদের বিরিয়ানির থালার সামনে বিয়ারের বোতল থাকলেও তারা কেউ মদ্যপান করেননি। রিলস বানানোর জন্যই ওই ছাত্ররা বোতল জোগাড় করে এনেছিল বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আনাকাপল্লির পুলিশ সুপার কেভি মুরালিকৃষ্ণ বলেছেন, “প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ছাত্ররা কেউ মদ্যপান করেনি। তাই ভিডিয়ো ঘিরে যে দাবি উঠেছে তা ঠিক নয়। ছাত্ররা মদ বা কোনও মাদকই নেয়নি। এসি মেকানিত এবং এক গাড়িচালক মদ খেয়ে বোতলগুলি হস্টেলের কাছে রেখেছিল। সেগুলি ছাত্ররা নিয়ে এসেছিল। রিলস বানানোর জন্যই এই কাজ করেছিল হস্টেলের ছাত্ররা।” ওই পুলিশ অফিসার জানিয়েছেন, ৩১ ডিসেম্বর রাতে ওই ভিডিয়ো তোলা হয়েছিল। এসি মেকানিক ওই ভিডিয়ো তুলেছিলেন।

ওই পুলিশ অফিসার আরও জানিয়েছেন, খুদেদের বর্ষবরণের খাওয়াদাওয়া হস্টেলের মধ্যে হয়নি। হস্টেল লাগোয়া এক নির্মীয়মাণ বাড়িতে এই উৎসব হয়েছিল। এই ঘটনায় কাউকে গ্রেফতারও করেনি পুলিশ।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত