AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata On Assam: অসমে ১ আসনে জিতেছে তৃণমূল, সেখানেও অত্যাচারের অভিযোগ মমতার

এ দিকে, আজ বেলেঘাটায় তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খাস কলকাতায়। বেলেঘাটায় (Beleghata) বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট (TMC Agent) ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, এরপর সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।

Mamata On Assam: অসমে ১ আসনে জিতেছে তৃণমূল, সেখানেও অত্যাচারের অভিযোগ মমতার
কী বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 05, 2026 | 6:56 PM
Share

জায়গায়-জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই খুনের অভিযোগ এক তৃণমূল কর্মীকে। জেলায়-জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠছে। প্রাক্তন শাসকদলের পার্টি অফিসে ঝুলছে তালা। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে বিজেপির পতাকা। শুধু বাংলা নয়, হিংসার অভিযোগ উঠছে অসম থেকে।

গতকাল ফল প্রকাশ হয়েছে পাঁচ রাজ্যের। অসমেরও ফল প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূল অসমের ২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে একটি আসনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। সেখানকার মান্দিয়া কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল। শেরমান আলি আহমেদের নেতৃত্বে এই জয়লাভ আনতে সক্ষম হয়েছে তারা। এর আগে শেরমান যোগ দিয়েছিলেন কংগ্রেসে। পরবর্তীতে দলবদল করে তিনি তৃণমূলে যোগদেন। ফলত, অসমে তৃণমূল খাতা খুললেও বাংলায় নিজেদের চেয়ার ধরে রাখতে পারেনি তারা।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তিনি জানতে পেরেছেন অসমে অশান্তি শুরু হয়েছে। তিনি বলেন, “সুস্মিতা দেব আমায় জানিয়েছেন, আমরা অসমে একটি আসন জিতেছি। ওইখানেও অত্যাচার হয়েছে।”

Follow Us