AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Constitution Amendment Bill: সংসদে ‘ফেল’ সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রের আনা বাকি দুই বিলের কী হল?

Constitution Amendment Bill failure: এই বিলের তুমুল বিরোধিতা করে বিরোধীরা। আলোচনার পর যখন উপস্থিত ৫২৮ সাংসদের মধ্যে ভোটাভুটি হয়, তখন দেখা যায় বিলের সপক্ষে ভোট দিয়েছেন ২৯৮ জন সাংসদ, বিরোধিতা করেছেন ২৩০ জন সাংসদ।

Constitution Amendment Bill: সংসদে 'ফেল' সংবিধান সংশোধনী বিল, কেন্দ্রের আনা বাকি দুই বিলের কী হল?
সংসদে পাশ করল না সংবিধান সংশোধনী বিল।Image Credit: PTI
| Updated on: Apr 18, 2026 | 6:58 AM
Share

নয়া দিল্লি: সংসদে ‘ফেল’ করল কেন্দ্র। পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এই বিল পেশ ও পাশ করানোর জন্যই, কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সেই বিল পাশ করতে পারল না। কেন্দ্রের তরফে সংবিধান সংশোধনী বিলের পাশাপাশি আরও দুটি বিল- আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল (Union Territories Laws Amendment Bill) আনা হয়েছিল। সেই দুই বিলের কী হল?

মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের জন্য ২০২৩ সালেই সর্বসম্মতিতে পাশ করানো হয়েছিল মহিলা সংরক্ষণ বিল। নাম ছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম (Nari Shakti Vandan Adhiniyam)। তবে তা তখন আইনে পরিণত হয়নি। কেন্দ্র এবার মহিলা সংরক্ষণ বিলে কিছু পরিবর্তন, সংরক্ষণ করতেই এনেছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল। এই বিলের সঙ্গেই সম্পর্কিত আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল।

এই বিলের তুমুল বিরোধিতা করে বিরোধীরা। আলোচনার পর যখন উপস্থিত ৫২৮ সাংসদের মধ্যে ভোটাভুটি হয়, তখন দেখা যায় বিলের সপক্ষে ভোট দিয়েছেন ২৯৮ জন সাংসদ, বিরোধিতা করেছেন ২৩০ জন সাংসদ। সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। অর্থাৎ বিলের সপক্ষে ৩৫২টি ভোটের দরকার ছিল, যা মেলেনি। গতকাল বিজেডি (BJD) সাংসদ তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, যিনি এতদিন এনডিএ-কে সমস্ত বিল পাশ করানোর ক্ষেত্রে সমর্থন জানিয়ে এসেছেন, তিনিও তাঁর দলের সকল সাংসদদের নিয়ে উপস্থিত ছিলেন আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করতে।

প্রসঙ্গত, লোকসভায় ২৯৩ জন সাংসদ আছে বিজেপি শাসিত এনডিএ-র। সেখানেই বিরোধীর সংখ্যা ২৩৩। রাজ্যসভায় এনডিএ-র ১৪১ জন সদস্য আছে, যা রাজ্যসভার আসনের ৫৮ শতাংশ। সেখানেই বিরোধীদের মাত্র ৮৩ জন সাংসদ রয়েছে।

জানা গিয়েছে, সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার বাকি দুই বিল অর্থাৎ আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল (Union Territories Laws Amendment Bill) নিয়ে আর এগোবে না।

বৃহস্পতিবারই আইনে পরিণত করা হয়েছে ২০২৩ সালে পাশ মহিলা সংরক্ষণ বিলকে। ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়ার জন্য এই মহিলা সংরক্ষণ আইন কার্যকর করতে কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল পাশ করানো জরুরি ছিল। এবার কেন্দ্র কী পদক্ষেপ করে, তাই-ই দেখার।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা