AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monk Return: ২২ বছর পর সাধুর বেশে মায়ের কাছে ফিরল পালিয়ে যাওয়া ছেলে!

২২ বছর পর সাধুর বেশে বাড়িতে ফিরে আসা ওই ব্যক্তির নাম পিঙ্কু। তাঁর বাবার নাম রতিপাল সিং। মার্বেল খেলা নিয়ে বাবা বকাঝকা করার পর ২০০২ সালে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পিঙ্কু। তার পর দুদশক বাড়িমুখো হননি পিঙ্কু। দেশের বিভিন্ন জায়গা ঘুরতে গিয়েই সাধুসন্তদের সংস্পর্শে আসেন পিঙ্কু। তার পরই ঘটে এই রূপান্তর।

মায়ের কাছে ফিরে এসেছে ছেলেImage Credit: Twitter
| Updated on: Feb 08, 2024 | 8:12 PM
Share

আমেথি: ২২ বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল ১১ বছরের ছেলে। উত্তর প্রদেশের আমেথি জেলার একটি গ্রামে বাড়ি ছিল তাঁর। এর পর পরিবারের লোকেরা অনেক খোঁজার চেষ্টা করেছিলেন ওই বালককে। কিন্তু তাঁর খোঁজ পাননি।এ ভাবেই কেটে গিয়েছে দুই দশকেরও বেশি সময়। ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছেন মা। কিন্তু সম্প্রতি ঘটল মিরাকল। ২২ বছর পর মায়ের কাছে ফিরে এলেন ছেলে। কিন্তু ছেলে এখন সাধু। তাতেও এত দিন পর ছেলেকে পেয়ে আনন্দে আত্মহারা মা। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

২২ বছর পর সাধুর বেশে বাড়িতে ফিরে আসা ওই ব্যক্তির নাম পিঙ্কু। তাঁর বাবার নাম রতিপাল সিং। মার্বেল খেলা নিয়ে বাবা বকাঝকা করার পর ২০০২ সালে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পিঙ্কু। তার পর দুদশক বাড়িমুখো হননি পিঙ্কু। দেশের বিভিন্ন জায়গা ঘুরতে গিয়েই সাধুসন্তদের সংস্পর্শে আসেন পিঙ্কু। তার পরই ঘটে এই রূপান্তর।

কিন্তু সাধু হতে গেলে মায়ের থেকে বিদায় নিতে হয়। তা তো করা হয়নি পিঙ্কুর। সেই কাজ করতেই গ্রামে মায়ের কাছে ফিরে এসেছেন তিনি। ২২ বছর পর ছেলেকে পেয়ে মায়ের কান্না তো বাঁধ ভেঙেছে। সেই ঘটনায় ভিডিয়ো দেখে মন গলেছে নেটিজেনদেরও।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু

সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ

অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'

সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক

বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার

কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?

'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী

অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন