AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arvind Kejriwal: ৫ বার ইডি-র সমন এড়িয়েছেন, এবার কেজরীবালের বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল

AAP-BJP clash: দিল্লির সরকারকে ভাঙাতে বিজেপি নোংরা চক্রান্ত করছে, ৭ আপ বিধায়ককে ২৫ কোটি টাকা করে ঘুষ দিয়ে কিনে নিতে চাইছে বলে অভিযোগ তোলেন অরবিন্দ কেজরীবাল। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সরব হয় বিজেপি। এই বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করে বিজেপি।

Arvind Kejriwal: ৫ বার ইডি-র সমন এড়িয়েছেন, এবার কেজরীবালের বাড়িতে দিল্লি পুলিশের বিশেষ দল
অরবিন্দ কেজরীবাল। Image Credit: Twitter
| Updated on: Feb 02, 2024 | 10:05 PM
Share

নয়া দিল্লি: পরপর ৫ বার ইডি-র সমন এড়িয়েছেন। তাঁকে গ্রেফতার করার চক্রান্তে বারবার তলব করা হচ্ছে বলে অভিযোগ তুলে আজ, শুক্রবার সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। এবার সরাসরি তাঁর বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। এদিন সন্ধ্যাতেই অরবিন্দ কেজরীবালের বাড়িতে যায় দিল্লি অপরাধ দমন শাখার দল। ঠিক কী কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ কেজীবালের বাড়িতে পৌঁছল তা কোনও তরফে স্পষ্ট করা হয়নি। তবে ঘুষ দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে আপ-এর তোলা অভিযোগের প্রেক্ষিতেই দিল্লি পুলিশ (Delhi Police) কেজরীবালকে নোটিস দিল বলে সূত্রের খবর।

দিল্লির সরকারকে ভাঙাতে বিজেপি নোংরা চক্রান্ত করছে, ৭ আপ বিধায়ককে ২৫ কোটি টাকা করে ঘুষ দিয়ে কিনে নিতে চাইছে বলে অভিযোগ তোলেন অরবিন্দ কেজরীবাল। যদিও সেই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা সরব হয় বিজেপি। এই বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করে বিজেপি। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার তরফে কেজরীবালের বাড়িতে নোটিস দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।

বিজেপির টাকা দিয়ে বিধায়কদের কেনার চেষ্টার অভিযোগে সরব হয়েছিলেন আপ বিধায়ক তথা দিল্লির মন্ত্রী আতিশীও। গত সপ্তাহেই তিনি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে সরব হন। তাঁর দাবি, এক আপ বিধায়কের সঙ্গে বিজেপির তরফে যোগাযোগের বিষয়টি রেকর্ডিং করা রয়েছে এবং পরে সেটা প্রকাশ্যে আনবেন। যদিও আতিশীর অভিযোগ খণ্ডন করে দিল্লি বিজেপির সম্পাদক হরিশ খুরানা পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন, যে ৭ বিধায়কের সঙ্গে বিজেপি যোগাযোগ করেছে বলে অভিযোগ, তাঁদের নাম প্রকাশ্যে আনুক আপ। তাঁর আরও দাবি, কেজরীবাল বারবার ইডি সমন এড়াচ্ছেন। সেদিক থেকে নজর ঘোরাতেই আপ এই ধরনের অভিযোগ তুলছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি