AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মৃত্যুপুরীতে রূপান্তরিত রাজধানী! ২৪ ঘণ্টায় করোনার করাল গ্রাসে মৃত্যু ৩৯৫ জনের

শ্মশানগুলিতে দেহ সৎকারের জন্য জায়গা না থাকায় দিল্লি পুলিশের তরফে পুরসভাকে নতুন জায়গা খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অস্থায়ীভাবে করোনায় মৃত ব্যক্তিদের সৎকার করা যাবে।

মৃত্যুপুরীতে রূপান্তরিত রাজধানী! ২৪ ঘণ্টায় করোনার করাল গ্রাসে মৃত্যু ৩৯৫ জনের
প্রতিটি শ্মশানেই দেখা যাচ্ছে একই চিত্র। ছবি:PTI
| Updated on: Apr 30, 2021 | 10:20 AM
Share

নয়া দিল্লি: শ্মশানের বাইরে শবদেহের লম্বা লাইন, কবরস্থানগুলিতেও নেই কোনও জায়গা। ভয়ঙ্কর করেনা পরিস্থিতিতে মৃত্যু মিছিল থামছে না দিল্লিতে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৩৯৫ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২৩৫।

সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় বিধ্বস্ত রাজধানী। দৈনিক এত সংখ্যক মানুষ আক্রান্ত ও মৃত্যু হচ্ছে যে হাসপাতালগুলিতে জায়গা নেই। অনেকে আবার হাসপাতালে পৌঁছছেন অনেক দেরীতে। ফলে বাড়ছে মৃতের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হওয়ায় বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৯৭ হাজার ৯৭৭। আক্রান্ত হওয়ার হার বা পজেটিভিটি রেটও বেড়ে ৩৩ শতাংশে পৌঁছেছে।

কেন্দ্রের তরফে অক্সিজেন সরবরাহ করা হলেও প্রতিনিয়তই হাসপাতালগুলির কাছ থেকে অক্সিজেন ঘাটতির অভিযোগ আসছে। বিগত কয়েক সপ্তাহে অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যুও হয়েছে। অন্যদিকে, শ্মশানগুলিতে দেহ সৎকারের জন্য জায়গা না থাকায় দিল্লি পুলিশের তরফে পুরসভাকে নতুন জায়গা খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে অস্থায়ীভাবে করোনায় মৃত ব্যক্তিদের সৎকার করা যাবে।

সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, ১৮ উর্ধ্ব সকলকে বিনামূল্যে অক্সিজেন দেওয়া হবে। তবে গতকাল স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন জানান, ১৮ উর্ধ্বদের টিকাকরণ প্রক্রিয়া শুরু করার জন্য যে পরিমাণ করোনা টিকার প্রয়োজন, তা বর্তমানে মজুত নেই। টিকা প্রস্তুতকারক সংস্থায় অর্ডার দেওয়া হলেও কবে সেই ভ্যাকসিন পাওয়া যাবে, তা এক-দু’দিনে জানা যাবে।

আরও পড়ুন: Exit Poll Results 2021 Elections: কেরলে অক্ষত লাল দূর্গ, তামিলে স্ট্যালিন ঝড়, অসমে কঠিন লড়াইয়ের ইঙ্গিত

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট