AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi University Election Results: নির্দল হয়ে জিতে ইতিহাস গড়ল কন্ডাক্টরের ছেলে দীপাংশু, দিল্লি বিশ্ববিদ্যালয়ে বড় জয় পেল ABVP-ও

DUSU Election Results 2026: আজ, ১৯ সেপ্টেম্বর ২০ রাউন্ড গণনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ফল প্রকাশ হয়। এবিভিপি প্রেসিডেন্ট, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন।

Delhi University Election Results: নির্দল হয়ে জিতে ইতিহাস গড়ল কন্ডাক্টরের ছেলে দীপাংশু, দিল্লি বিশ্ববিদ্যালয়ে বড় জয় পেল ABVP-ও
জয়ী প্রার্থীরা।Image Credit: X
| Updated on: Sep 19, 2026 | 5:24 PM
Share

 নয়া দিল্লি: ছাত্র রাজনীতিতে এবার ঝড় তুলল এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে চারটির মধ্যে তিনটি আসনেই জয়ী হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অন্যদিকে, নির্দল প্রার্থী হিসাবে জিতে ইতিহাস গড়েছে দীপাংশু শোকিন।

আজ, ১৯ সেপ্টেম্বর ২০ রাউন্ড গণনার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ফল প্রকাশ হয়। এবিভিপি প্রেসিডেন্ট, সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন।

এবিভিপির প্রার্থী যশ দাবাস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন ২৪ হাজার ৫৭৬ ভোট পেয়ে। তার প্রতিপক্ষ ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI) প্রার্থী শঙ্কর মিনা পেয়েছেন ২২ হাজার ৫২৩ ভোট। রিয়া ছাওড়ি সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ২১ হাজার ৬৫০ ভোট পেয়ে। লক্ষ্য রাজ সিং যুগ্ম সেক্রেটারির পদে জয়ী হয়েছেন ১৬ হাজার ৬১৫ ভোট পেয়ে।

এই নির্বাচন যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ দিল্লি বিশ্ববিদ্যালয়কে ‘মিনি ইন্ডিয়া’ বলা হয়। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা আসেন।

নির্দলের ইতিহাস-

নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন দীপাংশু। ছাত্র ইউনিয়নের ইতিহাসে এই প্রথম কোনও নির্দল প্রার্থী ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হল। দীপাংশুর বাবা পেশায় বাস কন্ডাক্টর। তাঁর মা অঙ্গনওয়াড়িতে কাজ করেন। ভগৎ সিং কলেজ থেকে স্নাতক হয়েছেন দীপাংশু। তাঁর বাবার স্বপ্ন, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবে ছেলে।

ছাত্র রাজনীতিতে পা রেখেই এই বিপুল জয় পেয়ে দীপাংশু বলেন, “আমি এই ধরনের ফলই আশা করেছিলাম। ছাত্র-ছাত্রীরা আমার সঙ্গে রয়েছে। সাধারণ ছাত্র, যারা রাজনীতি করে, তারা নয়।”

Follow Us