AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zomato-Swiggy-র থেকে সস্তা! এবার খাবার ডেলিভারিও শুরু করছে Flipkart

Online Food Delivery: ফ্লিপকার্ট যদি সফলভাবে কম কমিশনের মডেল চালু করতে পারে, তবে তা রেস্তোরাঁগুলির খরচ কমাতে পারে। এর ফলে গ্রাহকরা আরও ভালো অফার, কম ডেলিভারি চার্জ এবং আরও বেশি ছাড় পেতে পারেন। অন্যদিকে, জোম্যাটো এবং সুইগিকেও তাদের বাজার অংশ ধরে রাখার জন্য নিজেদের কমিশন নীতি এবং ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনতে হতে পারে।

Zomato-Swiggy-র থেকে সস্তা! এবার খাবার ডেলিভারিও শুরু করছে Flipkart
এবার খাবারও ডেলিভারি করবে ফ্লিপকার্ট?Image Credit: PTI
| Updated on: Aug 03, 2026 | 2:49 PM
Share

নয়া দিল্লি: শুধু জামাকাপড় বা নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, এবার খাবারও ডেলিভারি করবে ফ্লিপকার্ট (Flipkart)? সুইগি(Swiggy)-জ্যোমাটো(Zomato)-র একচেটিয়া রাজত্বে এবার ভাগ বসাতে পারে ফ্লিপকার্ট। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এখন ফুড ডেলিভারি ব্যবসায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ অগস্টের মধ্যে ফুড ডেলিভারি পরিষেবা চালু করতে পারে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে বেশ কয়েকটি রেস্তোরাঁ যুক্ত হতে শুরু করেছে।

ফুড ডেলিভারি মার্কেটে ফ্লিপকার্ট এমন এক সময়ে প্রবেশ করছে, যখন গোটা বাজার জোম্যাটো ও সুইগি দখল করে রেখেছে। তবে সম্প্রতি র‍্যাপিডোও তার ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ওনলি’ দিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।

রেস্তোরাঁগুলোকে ফ্লিপকার্ট পার্টনার বানাতেও বড় পদক্ষেপ করছে। সূত্রের খবর, ফ্লিপকার্ট রেস্তোরাঁগুলির কাছ থেকে ১০ শতাংশ করে কমিশন নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে জোম্যাটো এবং সুইগি সাধারণত রেস্তোরাঁগুলোর কাছ থেকে ১৬ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকে। ফ্লিপকার্টের এই স্বল্প কমিশনের মডেলটি ছোট ও বড় উভয় ধরনের রেস্তোরাঁর জন্যই লাভজনক প্রমাণিত হতে পারে।

এই ব্যবসার জন্য ফ্লিপকার্ট প্রচলিত মডেলের পরিবর্তে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC) ব্যবহার করবে। ওএনডিসি (ONDC) হল একটি সরকারি উদ্যোগ, যার লক্ষ্য ডিজিটাল বাণিজ্যকে আরও উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক করে তোলা। এর ফলে ফ্লিপকার্টকে একেবারে গোড়া থেকে একটি সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করার প্রয়োজন হবে না। আরও দ্রুত পরিষেবা চালু করতে পারবে তারা।

ফ্লিপকার্টের এই ফুড ডেলিভারি পরিষেবা প্রাথমিকভাবে বেঙ্গালুরুতেই চালু করার পরিকল্পনা। সংস্থাটি প্রথমে নির্বাচিত কিছু গ্রাহককে পরিষেবা দেবে। গ্রাহকদের মতামতের ভিত্তিতে এটি অন্যান্য শহরেও চালু করা হবে। গ্রাহকরা মূল ফ্লিপকার্ট অ্যাপের পাশাপাশি একটি পৃথক ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ফ্লিপকার্টের ফুড ডেলিভারি পরিষেবাটি ব্যবহার করতে পারবেন।

এতে গ্রাহক ও রেস্তোরাঁগুলোর কী লাভ হবে?

ফ্লিপকার্ট যদি সফলভাবে কম কমিশনের মডেল চালু করতে পারে, তবে তা রেস্তোরাঁগুলির খরচ কমাতে পারে। এর ফলে গ্রাহকরা আরও ভালো অফার, কম ডেলিভারি চার্জ এবং আরও বেশি ছাড় পেতে পারেন। অন্যদিকে, জোম্যাটো এবং সুইগিকেও তাদের বাজার অংশ ধরে রাখার জন্য নিজেদের কমিশন নীতি এবং ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনতে হতে পারে।

Follow Us