AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri Lanka vs India Scorecard: ফলো অন থেকে এখনও ৩৯ রান দূরে শ্রীলঙ্কা, প্রসিদ্ধ-মানবেই জয়ের আশা বেঁচে ভারতের!

Prasidh Krishna: দিনের শেষ সেশনে ভারতের ২য় নতুন বলের বিরুদ্ধে লাহিরু কুমারার এলবিডব্লিউ আউটের সিদ্ধান্ত ডিআরএস-এর সাহায্যে বাতিল হয়, কারণ বল ব্যাটের কানায় লেগেছিল। তবে দিনুশা ও কুমারা কোনও রকমে ঠেকিয়ে রাখলেও চতুর্থ দিন ভারতীয় বোলিং ইউনিটকে সকাল থেকে সামলানোই হবে শ্রীলঙ্কার কাছে বড় চ্যালেঞ্জ।

Sri Lanka vs India Scorecard: ফলো অন থেকে এখনও ৩৯ রান দূরে শ্রীলঙ্কা, প্রসিদ্ধ-মানবেই জয়ের আশা বেঁচে ভারতের!
প্রসিদ্ধ কৃষ্ণাImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 25, 2026 | 8:22 PM
Share

কলম্বো: ২য় টেস্টের তৃতীয় দিনেও শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ আধিপত্য বজায় রাখল ভারতীয় দল। বৃষ্টির কারণে বারবার খেলা থমকালেও প্রথম থেকেই আধিপত্য স্থান করেছে টিম ইন্ডিয়া। দুর্দান্ত ভারতীয় বোলিংয়ে এই মুহূর্তে আয়োজকদের স্কোর ২৬৫/৮। আগামীকাল শুরু চতুর্থ দিন। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে লঙ্কা বাহিনী। এর মধ্যে ফলো অন বাঁচাতে গেলে এখনও ৩৯ রান করতে হবে টিম শ্রীলঙ্কা কে।

মঙ্গলবার ৮/২ স্কোর নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথমেই ওপেনার কামিল মিশরাকে (১৯) আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর দুই প্রাসিন্দু সূর্যবন্দরা (৮০) ও কামিন্দু মেন্ডিস (৩২) রানের পার্টনারশিপ করে বিপাকে ফেলেন ভারতীয় দলকে। তবে কামিন্দুকে আউট করে আবার ভারতের আশা বাড়ান প্রসিদ্ধ। আবার ব্যর্থ ক্যাপ্টেন ধনঞ্জয় ডি সিলভা (৮)। তাঁর উইকেট নেন মানব সুতার। রান পাননি নিরোশন ডিকওয়েলা (০)। কেশরা নুয়ন্থাও (১৮) রান পাননি। তবে দিন শেষে ৮৫ রানে অপরাজিত রয়েছেন সোনাল দানুশা। তাঁকে আউট না করা অবধি টিম ইন্ডিয়ার স্বস্তি নেই। ৩টি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ ও মানব। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা। দিনুশার সঙ্গে ক্রিজ কামড়ে পড়ে রয়েছেন লাহিরু কুমারা (৮)। এখনও ৩৯ রান করলে ফলো অন এড়াবে শ্রীলঙ্কা।

দিনের শেষ সেশনে ভারতের ২য় নতুন বলের বিরুদ্ধে লাহিরু কুমারার এলবিডব্লিউ আউটের সিদ্ধান্ত ডিআরএস-এর সাহায্যে বাতিল হয়, কারণ বল ব্যাটের কানায় লেগেছিল। তবে দিনুশা ও কুমারা কোনও রকমে ঠেকিয়ে রাখলেও চতুর্থ দিন ভারতীয় বোলিং ইউনিটকে সকাল থেকে সামলানোই হবে শ্রীলঙ্কার কাছে বড় চ্যালেঞ্জ। এই টেস্টে ভারতকে যেকোনও মূল্যে জিততেই হবে। যদি ড্র হয় বা ভারত হারে (সম্ভাবনা কম), তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ কমে যাবে টিম ইন্ডিয়ার কাছে।

Follow Us