AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court-SIR Case: মাসকয়েকের মধ্যেই হাওড়া-কলকাতায় ভোট, কত নামের নিষ্পত্তি বাকি, জানাল কমিশন

SIR: কমিশনের দেওয়া হলফনামায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মোট দায়ের হওয়া আবেদনের সংখ্যা ৩৮ লক্ষ ২০ হাজার ৬৮৩। এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ২৩১। শতাংশের হিসেবে নিষ্পত্তির হার ২.৬৮ শতাংশ।

Supreme Court-SIR Case: মাসকয়েকের মধ্যেই হাওড়া-কলকাতায় ভোট, কত নামের নিষ্পত্তি বাকি, জানাল কমিশন
সুপ্রিম কোর্টে এসআইআরের তথ্য দিল কমিশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 1:37 PM
Share

নয়া দিল্লি: কলকাতা পুরসভা এলাকা এবং হাওড়া মিলিয়ে অ্যাপলেট ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৬০। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫ হাজার ৪৮৫টি। সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলায় হলফনামা দিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সব ঠিক থাকলে দুর্গাপুজোর পরেই কলকাতা এবং হাওড়ায় হবে পুরসভা ভোট। ওই দুই পুর এলাকার সব ভোটার ভোট দিতে পারবে কি না প্রশ্ন উঠেছে। সেই আবহেই প্রকাশ হল তথ্য।

স্বাভাবিকভাবেই ২ মাসের মধ্যে বিপুল সংখ্যক আবেদনের নিষ্পত্তি হওয়া সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কমিশনের দেওয়া হলফনামায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে মোট দায়ের হওয়া আবেদনের সংখ্যা ৩৮ লক্ষ ২০ হাজার ৬৮৩। এখনও পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ২৩১। শতাংশের হিসেবে নিষ্পত্তির হার ২.৬৮ শতাংশ।

জেলাওয়াড়ি মোট আবেদন, নিষ্পত্তি এবং বিচারাধীন আবেদনের সংখ্যার তালিকা দেওয়া হয়েছে। তবে নাম সংযুক্তি বা বিয়োজনের জন্য কত আবেদন জমা পড়েছে সেই হিসেব আলাদা করে দেয়নি কমিশন।

গত ১১ অগস্ট প্রধান বিচারপতির বেঞ্চের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়, ট্রাইব্যুনালে কত মামলা বিচারাধীন, কত নিষ্পত্তির পাশাপাশি কী ধরনের আবেদন জমা পড়েছে তার বিস্তারিত বিবরণ-সহ রিপোর্ট জমা করতে হবে। এমনকী নিষ্পত্তি হওয়া আবেদনের প্রেক্ষিতে ভোটার তালিকা আপডেট করা হচ্ছে কি না তাও জানতে চায় সুপ্রিম কোর্ট।

আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আবেদন করেন, আপাতত কলকাতা এবং হাওড়া এলাকার আবেদন বাড়তি গুরুত্ব দিয়ে দ্রুত শুনানি হোক। পর্যবেক্ষণে প্রধান বিচারপতির বেঞ্চ ইঙ্গিত দেয়, প্রয়োজনে অ্যাপেলেট ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিতে পারে শীর্ষ আদালত।

Follow Us