AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর র‍্যালিতে কৃষক মৃত্যু, উত্তাল রাজধানী

পূর্ব পরিকল্পিত ট্রাক্টর র‍্যালি এ দিন দিল্লি সীমান্ত থেকে শুরু হতেই তা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল প্রশাসনের সঙ্গে। তবে পুলিসি বাধা পেরিয়ে ট্রাক্টর মিছিল রাজধানীতে ঢুকতেই বিক্ষোভ ক্রমশ আগ্রাসী হতে থাকে।

প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর র‍্যালিতে কৃষক মৃত্যু, উত্তাল রাজধানী
ছবি- টুইটার
| Updated on: Jan 26, 2021 | 5:14 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রের কৃষি আইনের (Farmer Protest) বিরোধিতায় কৃষকদের ট্রাক্টর মিছিল ও রাজধানী অভিযান কর্মসূচি ক্রমশ আগ্রাসী রূপ নিচ্ছে। ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রথমে কৃষকদের ট্রাক্টর মার্চ (Tractor Rally) চলাকালীন অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর সীমান্তের ব্যারিকেড ভেঙে রাজধানীর রাজপথে নেমে পড়েন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের মাঝেই ট্রাক্টর উল্টে প্রাণ হারালেন একজন কৃষক। এমনটাই খবর পাওয়া গিয়েছে পুলিস সূত্রে।

বিগত দু’মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন বড় বিতর্কে জড়িয়ে পড়ল প্রজাতন্ত্র দিবসের দিন। পূর্ব পরিকল্পিত ট্রাক্টর র‍্যালি এ দিন দিল্লি সীমান্ত থেকে শুরু হতেই তা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছিল প্রশাসনের সঙ্গে। তবে পুলিসি বাধা পেরিয়ে ট্রাক্টর মিছিল রাজধানীতে ঢুকতেই বিক্ষোভ ক্রমশ আগ্রাসী হতে থাকে। লাল কেল্লায় পৌঁছনোর পর তা আরও বড় আকার নেয়।

আরও পড়ুন: আপডেট: লাল কেল্লার চূড়ায় আন্দোলনের পতাকা লাগানোর চেষ্টা কৃষকদের, ব্যাপক বিশৃঙ্খলা রাজধানীতে

দুপুর গড়াতেই ট্রাক্টর নিয়ে লাল কেল্লায় (Red Fort) প্রবেশ করেন বিক্ষোভকারীরা। কমপক্ষে কয়েক হাজার কৃষক লাল কেল্লায় ঢুকে পড়েন। লাল কেল্লার চূড়ায় উঠে কৃষক আন্দোলনের পতাকা লাগানোর চেষ্টা করা হয়। ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজধানীর বুকে। ঘটনাস্থলে প্রচুর পরিমাণ পুলিস মোতায়েন করা রয়েছে।

আরও পড়ুন: দিল্লি ও এনসিআর-র একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ 

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী