AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

President Droupadi Murmu: তৃতীয়বার তৃণমূলের আবেদন ফেরালেন রাষ্ট্রপতি, কী জানাল রাইসিনা হিল?

President Droupadi Murmu declines TMC appointment request: গত ৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেধেছিল। আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে শিলিগুড়ির গোঁসাইপুরে এসেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য না যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। বাংলায় আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। যার জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

President Droupadi Murmu: তৃতীয়বার তৃণমূলের আবেদন ফেরালেন রাষ্ট্রপতি, কী জানাল রাইসিনা হিল?
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুImage Credit: PTI
| Edited By: | Updated on: Mar 24, 2026 | 3:42 PM
Share

নয়াদিল্লি: ফের তৃণমূলের আবেদন ফেরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নিয়ে তৃতীয়বার। রাইসিনা হিলের তরফে জানানো হয়েছে, সময়ের অভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এখন দেখা করতে পারবেন না রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে ঘিরে বিতর্কের পর তৃণমূলের আবেদন বারবার খারিজ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

গত ৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর বেধেছিল। আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্সে যোগ দিতে শিলিগুড়ির গোঁসাইপুরে এসেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনও সদস্য না যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। বাংলায় আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। যার জবাব দিতে দেরি করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির এই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তাঁর সরকার আদিবাসীদের উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে, তা জানাতে তৃণমূলের এক প্রতিনিধি দলকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার নির্দেশ দেন।

এরপরই গত ৯ মার্চ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায় তৃণমূল। কিন্তু, গত ১১ মার্চ রাজ্যের শাসকদলকে জানানো হয়, সময়ের অভাবে এখন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারবেন না রাষ্ট্রপতি। ওইদিনই রাষ্ট্রপতিকে ফের চিঠি পাঠায় তৃণমূল। ১৬ থেকে ২০ মার্চের মধ্যে দেখা করতে চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানায়। গত ২২ মার্চ রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, এখন দেখা করতে পারবেন না দ্রৌপদী মুর্মু। সেইসময়ও রাষ্ট্রপতির ‘সময়ের অভাবের’ কথা জানানো হয়।

এরপর গতকাল (২৩ মার্চ) ফের রাষ্ট্রপতিকে চিঠি পাঠায় তৃণমূল। ২৪ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য আবেদন জানায়। কিন্তু, এদিন রাইসিনা হিলের তরফে তৃণমূলকে জানিয়ে দেওয়া হল, সময়ের অভাবে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এখন দেখা করতে পারবেন না রাষ্ট্রপতি।

Follow Us