ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে রাখত ছোট ছোট বাচ্চাকে! নামী IT Company-র ডে-কেয়ার ভয়ঙ্কর কর্ম-কীর্তি ফাঁস
Child Assault: সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে যে কেয়ার-গিভাররা দুই-তিন বছরের শিশুদের উপরে নির্যাতন করছেন। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক খুদে শিশুকে টয়লেটের মধ্যে আটকে রাখা হয়েছে।

বেঙ্গালুরু: দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থার ডে-কেয়ারে চরম নির্যাতনের শিকার শিশুরা। ভয়ঙ্কর সেই অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেল। যে ব্যক্তি শিশুদের উপরে অত্যাচারের কথা ফাঁস করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন, তাঁকেই বরং সংস্থা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বেঙ্গালুরুতে ক্যাপজেমিনির ক্যাম্পাসে যে ডে-কেয়ার রয়েছে, সেখানেই খুদে শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠল সেখানকার কর্মী-পরিচারিকাদের বিরুদ্ধে। মূলত আইটি কোম্পানিতে কর্মরত মহিলাদের সন্তানরাই এই ডে-কেয়ারে থাকে। কিন্তু দেখভালের বদলে ওই শিশুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কর্নাটক পুলিশ।
🚨 Bengaluru Daycare Horror: Five women booked after toddlers were allegedly forced into a washing machine and abused at a daycare. The accused have been taken in for questioning. Investigation is underway.#Bengaluru pic.twitter.com/wQrCdaNl4i
— Smriti Sharmaa (@SmritiSharma_) July 1, 2026
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে যে কেয়ার-গিভাররা দুই-তিন বছরের শিশুদের উপরে নির্যাতন করছেন। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক খুদে শিশুকে টয়লেটের মধ্যে আটকে রাখা হয়েছে। আরেক ভিডিয়োয় দেখা গিয়েছে, এক শিশু কাঁদছে, তার কান্না থামাতে মুখে জেট স্প্রে দিয়ে জল দিয়ে দিচ্ছেন পরিচারিকা। এমনকী, এক শিশুকে ওয়াশিং মেশিনের ভিতরেও ভরে রাখা হয়েছিল।
#Bengaluru Five women have been booked for allegedly abusing toddlers at a daycare. The FIR alleges children were forced into a loaded washing machine, made to sit on a commode &sprayed with a toilet jet. Case regdunder the Juvenile Justice Act #karnataka pic.twitter.com/GgNemKVRsu
— Imran Khan (@KeypadGuerilla) July 1, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাইল্ড হেল্পলাইনের আধিকারিকদের কাছে চারটি ভিডিয়ো আসার পরই তারা কর্তৃপক্ষকে জানান। ওই ফুটেজ রেকর্ড করেছিলেন সংস্থার একজন স্টাফ। গত মাসে তাঁর এক বন্ধুকে ওই ডে-কেয়ার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিশুদের উপরে নির্যাতনের কথা জানানোর ‘অপরাধে’ই তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরই তাঁর বন্ধু প্রমাণ সহ অত্যাচারের ঘটনা সামনে আনেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত পাঁচজন ন্যানি বা পরিচারিকার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছে। তাদের জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিলড্রেন) অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে যে একাধিক অত্যাচারের ভিডিয়ো পাওয়া গিয়েছে। বাচ্চাদের জোর করে কমোডে বসানো হত। কথা না মানলে তাদের শাস্তিও দেওয়া হত। পুলিশ বুধবারই অফিসের ডে-কেয়ারে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ ডে-কেয়ারে থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলবে।
