AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG Subsidy: রান্নার গ্যাসে ৭০০ টাকা করে ভর্তুকি কেন্দ্রীয় সরকারের! কারা পাচ্ছেন?

Parliament Update: বর্তমানে বিশ্ববাজারে তেল ও এলপিজির যা দাম বেড়েছে, তাতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬০০ টাকার বেশি হয়ে গিয়েছে। তবে সাধারণ মানুষ এখনও ৯৪২ টাকায় কিনতে পারছেন। এই কারণেই সরকার ও রাজ্য পরিচালিত তেল কোম্পানিগুলি ৭০০ টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। 

LPG Subsidy: রান্নার গ্যাসে ৭০০ টাকা করে ভর্তুকি কেন্দ্রীয় সরকারের! কারা পাচ্ছেন?
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jul 24, 2026 | 4:35 PM
Share

নয়া দিল্লি: ১০০ নয়, ২০০ নয়, সরকার আপনার এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) জন্য দিচ্ছে ৭০০ টাকার সাবসিডি! গৃহস্থের রান্নাঘরে যে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়, তাতেই এই ভর্তুকি (Subsidy) দেওয়া হচ্ছে। সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সূরেশ গোপী।

ইরানের সংঘাত এখনও থামেনি। বিশ্ব বাজারে তাই তেল ও জ্বালানির সঙ্কটও মেটেনি। গত মে মাসে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। তারপরে জুন-জুলাই মাসে পশ্চিম এশিয়ায় এলপিজির দাম বাড়লেও, ভারতে গ্যাসের দাম বাড়েনি। তার কারণ সরকার এই এলপিজি সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে।

সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্য়াস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান যে সরকারের তরফে ‘গুপ্ত’ ভর্তুকি দিচ্ছে ৭০০ টাকার। এই ভর্তুকি দেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষের উপরে আন্তর্জাতিক বাজারের তেলের দামের প্রভাব না পড়ে।

সিলিন্ডারের আসল দাম কত পড়ছে?

বর্তমানে বিশ্ববাজারে তেল ও এলপিজির যা দাম বেড়েছে, তাতে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬০০ টাকার বেশি হয়ে গিয়েছে। তবে সাধারণ মানুষ এখনও ৯৪২ টাকায় কিনতে পারছেন। এই কারণেই সরকার ও রাজ্য পরিচালিত তেল কোম্পানিগুলি ৭০০ টাকার বেশি ভর্তুকি দিচ্ছে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা যারা, তারা সরকারের কাছ থেকে ৩০০ টাকা ভর্তুকি পায় সিলিন্ডার পিছু। সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে এই টাকা জমা পড়ে। কেন্দ্র জানিয়েছে, এর পাশাপাশি পরোক্ষভাবে তারা ৭০০ টাকার ভর্তুকি পাবে। অর্থাৎ সব মিলিয়ে ১০০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। উজ্জ্বলা যোজনার গ্রাহকরা মাত্র ৬৪২ টাকায় সিলিন্ডার কিনতে পারেন।

Follow Us