AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সমঝোতা, চুক্তি নয়’, পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই এবার বড় পদক্ষেপ ভারতের?

India-Pakistan Conflict: বিকেল ৫টা থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। কিন্তু ঘণ্টাখানেক বাদেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ঘনঘন বিস্ফোরণের শব্দ শোনা যায়।

'সমঝোতা, চুক্তি নয়', পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতেই এবার বড় পদক্ষেপ ভারতের?
থমথমে পঞ্জাব।Image Credit: PTI
| Updated on: May 11, 2025 | 10:53 AM
Share

নয়া দিল্লি: বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তান। শনিবার দুপুরেই ভারতে ফোন এসেছিল পড়শি দেশ থেকে। পাকিস্তান থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সংঘর্ষ বিরতির। ভারত তাতে রাজি হয়। বিকেল ৫টা থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। কিন্তু ঘণ্টাখানেক বাদেই সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ঘনঘন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাকিস্তানের এই সংঘর্ষ বিরতির পর কী প্রতিক্রিয়া ভারতের?

সরকারি সূত্রে খবর, পাকিস্তানের হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে যে সংঘর্ষ বিরতি সমঝোতা হয়েছে। কোনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

অর্থাৎ এই বার্তা দিয়ে সরকার স্পষ্ট করে দিল যে পাকিস্তান আঘাত করলে, তার জবাব দেবে ভারতও। সংঘর্ষ বিরতিতে গতকাল থেকেই দুই দেশের স্থল, জল ও আকাশ পথে সামরিক অভিযান বন্ধ করার কথা ছিল। ভারত নিজের প্রতিশ্রুতি রাখলেও, পাকিস্তান ‘স্বভাবসিদ্ধ’ভাবেই  পিঠে ছুরি মেরেছে। সংঘর্ষ বিরতি ঘোষণার ৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান হামলা শুরু করে। ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাতে শুরু করে। মর্টার, শেলিং-ও শুরু করে। ভারত প্রতিটি আঘাতকেই রুখে দিয়েছে। ধ্বংস করেছে ড্রোন।

গতকালই সরকারি সূত্র মারফত জানা গিয়েছিল, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, তা শর্তসাপেক্ষ। এই সংঘর্ষ বিরতির জন্য সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও পরিবর্তন আসবে না। অর্থাৎ ভারত-পাকিস্তানের মধ্যে আপাতত সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে।  কূটনৈতিক স্তরে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে। ভারত যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবে, তেমনই পাকিস্তানের নাগরিকদের আপাতত ভারতে ভিসাও দেওয়া হবে না। বন্ধ থাকবে সীমান্ত। স্থগিত বাণিজ্যও। ভারতের বন্দর ও আকাশপথও ব্যবহার করতে পারবে না পাকিস্তান।

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত