AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PMJAY Scheme: জন আরোগ্য যোজনার বিস্তার আরও বাড়াতে চায় কেন্দ্র, জানালেন ভি কে পাল

Dr VK Paul: চিকিৎসক জানান, আয়ুস্মান ভারতে যেন সব হাসপাতাল ও রাজ্যগুলি অংশ নেয়।

PMJAY Scheme: জন আরোগ্য যোজনার বিস্তার আরও বাড়াতে চায় কেন্দ্র, জানালেন ভি কে পাল
সব রাজ্যকে এই স্কিমে অংশ নেওয়ার আবেদন জানালেন ভিকে পাল (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 1:11 AM
Share

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার (Central Government) আয়ুস্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিধি আরও বাড়াতে চায়। এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল। তিনি উল্লেখ করেন, এই স্কিমে সুযোগ আরও বাড়বে। সব রাজ্য ও হাসপাতালকে এই স্কিমের সঙ্গে যুক্ত হতে বলেন তিনি। তাঁর কথায়, চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হয়ে উঠতে পারে কেন্দ্রের এই স্কিম।

নীতি আয়োগ ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘FICCI HEAL 2021’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান ড. ভি কে পাল। তিনি বলেন, সরকার চায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিধি আরও বাড়াতে। এখনও যারা এই স্কিমের সঙ্গে যুক্ত নন, তাঁদেরকেও স্কিমে অংশ নেওয়ার কথা বলেন তিনি।

আরও পড়ুন: Uttarakhand Rain: উত্তরকাশীতে পাহাড় থেকে নামানো হল ৫ পর্বতারোহীর দেহ

এদিন তিনি সাফ জানান, সরকার এই স্কিম আরও বড় আকারে আনতে চায়। ড. ভি রে পাল বলেন, আয়ুস্মান ভারত হল এমন একটি স্কিম, যার মাধ্যমে সরকার স্বল্প আয়যুক্ত পরিবারগুলিকে বিনামূল্যে স্বাস্থ্য় পরিষেবা দিচ্ছে। যে সব হাসপাতাল এখনও পর্যন্ত এই স্কিমের অংশ নয়, তাদেরও যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন: Vaccine for Children: ২-৩ বছরের শিশুদের জন্য ‘কোভোভ্যাক্সে’ ছাড়পত্র কবে, ইঙ্গিত দিলেন পুনাওয়ালা

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কিছু কিছু খামতি রয়েছে। ড. ভি কে পাল জানিয়েছেন, রাজ্য সরকারগুলিও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে। ওই সব রাজ্যে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, অনেক রাজ্য় ৪-৪.৫ শতাংশ থেকে বরাদ্দ বাড়িয়ে ৮ শতাংশ করে দিচ্ছে। সব শেষে তিনি জানান, আরও বেশি করে জেলা হাসপাতালগুলিকে মেডিক্যাল কলেজে বদলে ফেললে চিকিৎসায় সুবিধা হবে।

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ