Madhya Pradesh: জ্বলন্ত চিতায় ঝাঁপ বৃদ্ধের, কারণ জানলে আঁতকে উঠবেন
Madhya Pradesh: ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ গায়ত্রী পাঠক জানান, বৃদ্ধার নাতি অভয় রাজ যাদব আগে নিজের স্ত্রী সবিতা যাদবকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন। তারপরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন নিজেও।

সামনে দাউ দাউ করে জ্বলছে নাতির চিতা। দাঁড়িয়ে দেখছিলেন দাদু। নাতিকে খুব ভালোবাসতেন, তাই আর সহ্য করতে পারেননি তিনি। সোজা গিয়ে জ্বলন্ত চিতাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে শনিবার, মধ্যপ্রদেশের সিধি জেলায় বাইহরি থানার অন্তর্গত সিহালিয়া ভাল্লায়।
ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ গায়ত্রী পাঠক জানান, বৃদ্ধার নাতি অভয় রাজ যাদব আগে নিজের স্ত্রী সবিতা যাদবকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন। তারপরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন নিজেও।
জানা যায় অজয়ের দাদু, রামাবতার যাদব, শেষকৃত্যের সময় বাড়িতেই ছিলেন। গভীর রাতে, হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনিও।
সকালবেলা বাড়িতে দাদুকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজ। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বেরোয়। কোথাও রামাবতারকে খুঁজে না পেয়ে, তখন বাড়ির লোক শ্মশানে দিকে যায়। সেখানেই একটি অর্ধ-পোড়া দেহ দেখতে পাযন তাঁরা। পুলিশ জানায় খবর পেয়ে পৌঁছোয় পুলিশ। কিন্তু পুলিশ যেতে যেতেই সম্পূর্ণ পুড়ে যায় রামাবতারের দেহ। যদিও সবিতা যাদবের হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।
