AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Robot Controversy: চিনা রোবট কুকুরকে নিজেদের বলে চালানোর চেষ্টা! AI Summit থেকে ছুঁড়ে ফেলা হল এই বিশ্ববিদ্যালয়কে

AI Summit: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় এআই সামিটের ভিডিয়ো, যেখানে বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি ওই রোবটের বিশেষত্ব বোঝাচ্ছিলেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সেলিয়েন্সে ওরিয়ন তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও একই দাবি করেন। 

China Robot Controversy: চিনা রোবট কুকুরকে নিজেদের বলে চালানোর চেষ্টা! AI Summit থেকে ছুঁড়ে ফেলা হল এই বিশ্ববিদ্যালয়কে
চিনের রোবট ডগকে নিজেদের বলে দাবি।Image Credit: X
| Updated on: Feb 18, 2026 | 5:22 PM
Share

নয়া দিল্লি: ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে চরম নাটকীয়তা। নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। এক্সপো থেকে বের করে দেওয়া হল ওই বিশ্ববিদ্যালয়কে। অভিযোগ, ওই বিশ্ববিদ্যালয় চিনের তৈরি রোবোটিক ডগ-কে নিজেদের তৈরি বলে দাবি করে। ভিডিয়োটি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। তারপরই বাদ দেওয়া হয় ওই বিশ্ববিদ্য়ালয়কে।

গালগোটিয়াস ইউনিভার্সিটি নামক গ্রেটার নয়ডার ওই বিশ্ববিদ্যালয় এআই সামিটে অংশ নিয়েছিল। তারা দাবি করে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সেলিয়েন্সে এই রোবট ডগ তৈরি করা হচ্ছে। এদিকে জানা যায়, ওই রোবট ডগটি আসলে চিনা রোবোটিক কোম্পানির ইউনিট্রি (Unitree)-র Go2 মডেল। এটির নাম ওরিয়ন (Orion)। ভারতেও অনলাইনে এই রোবট ডগ কিনতে পাওয়া যায়। দাম ২ থেকে ৩ লাখ টাকা।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয় এআই সামিটের ভিডিয়ো, যেখানে বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি ওই রোবটের বিশেষত্ব বোঝাচ্ছিলেন। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সেলিয়েন্সে ওরিয়ন তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও একই দাবি করেন।

তবে নেটিজেনদের নজর ফাঁকি দেওয়া কঠিন। তারা ধরে ফেলেন  যে চিনা প্রযুক্তিকে নিজেদের বলে দাবি করছে ওই বিশ্ববিদ্যালয়। পরে বিতর্ক শুরু হতেই ওই বিশ্ববিদ্যালয়কে সামিট থেকে বাদ দেওয়া হয়।

গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছে যে ইউনিট্রি থেকে এই রোবোটিক ডগ কেনা হয়েছে। এটা পড়ুয়াদের জন্য শেখার টুল ছিল। তারা কখনও দাবি করেনি যে তারা এই রোবট তৈরি করেছে।